মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচি। সূত্রের খবর, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকসের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসবেন তিনি। সেই কারণে চলতি সপ্তাহে ভারত সফর করবেন ইরানের বিদেশমন্ত্রী। এই বৈঠককে কেন্দ্র করে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা এবং গোটা বিশ্বের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ১৮ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচিত করা হচ্ছে। যেখানে ব্রিকস গোষ্ঠীর অন্তর্গত সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃদিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

বিশ্লেষকদের মতে পশ্চিম এশিয়ার সংঘাত ও গোটা বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে হতে চলা এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। আর তাতে ইরানের বিদেশমন্ত্রীর যোগ দেওয়াতে গুরুত্ব আরও বেড়েছে। আব্বাস আরঘাচির এই সফরকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ নতুন মাত্রা পেতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া ইরান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারের দিকেও নজর থাকবে। ব্রিকস সম্মেলনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর