Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশীদের কাছে ভারত বেড়াতে আসার জন্য অন্যতম পছন্দের জায়গা। ভারতের পরিবেশ ও সংস্কৃতিতে মুগ্ধ হয় গোটা বিশ্ব।  আবার অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যা সত্যি লজ্জাজনক। সম্প্রতি রাজধানী দিল্লিতে এক জার্মান পর্যটকের সঙ্গে প্রতারণার অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। মাত্র ৩০ মিনিট একটি রিকশায় সফরের জন্য ৪ হাজার ৫০০ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই নেটদুনিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে । অনেকেই বলেছেন বিষয়টি দেশের পর্যটন ভাবমূর্তির জন্য উদ্বেগজনক । 

এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, পুরনো দিল্লির ঐতিহাসিক জামা মসজিদ এলাকায় মাত্র ৩০ মিনিটের ই-রিকশা ভ্রমণের জন্য ওই পর্যটকের কাছ থেকে ৪,৫০০ টাকা দাবি করা হয়। ভাইরাল পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, জার্মানি থেকে আসা ওই পর্যটক দিল্লির বিলাসবহুল পর্যটনকেন্দ্রের বদলে শহরের ‘আসল রূপ’ দেখতে চেয়েছিলেন। পুরনো দিল্লির সরু গলি, স্থানীয় খাবারের দোকান এবং জমজমাট বাজারের অভিজ্ঞতা নিতে তিনি আগ্রহী ছিলেন। সেই সময় এক ই-রিকশা চালক তাঁকে ‘অল্প ভাড়ায়’ পুরো বাজার ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। পর্যটক তাতে রাজি হন এবং প্রায় আধঘণ্টা ধরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। অভিযোগ, ভ্রমণ শেষে চালক তাঁর কাছে ৪,৫০০ টাকা দাবি করেন। রিক্সা চালক বেশি ভাড়া নেওয়ার পিছনে কারণ হিসেবে  ‘বিদেশিদের জন্য বিশেষ ট্যুর’ বলে দাবি করেন। এই দাবি শুনে  পর্যটক অবাক হয়ে যান। পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কাছাকাছি থাকা একজন বয়স্ক চা বিক্রেতা চুপচাপ ঘটনাটি পর্যবেক্ষণ করার পর তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। জানা গিয়েছে,  তিনি পর্যটককে প্রকৃত ভাড়া বুঝিয়ে বলেন। পাশাপাশি তিনি রিক্সা  চালকের উদ্দেশ্যে বলেন, “পর্যটকরা এখানে স্মৃতি সংগ্রহ করতে আসেন, খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরতে নয়।” 

জানা গিয়েছে, চলে যাওয়ার আগে ওই জার্মান পর্যটককে বলতে শোনা যায়, “আজ আমি ভারতের দুটি রূপ দেখলাম। একটি কেউ আমার সুযোগ নিতে চাইছে, এবং অন্যটি কেউ আমাকে রক্ষা করতে চাইছে।” পোস্ট ভাইরাল হতে ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “একদম ঠিক। কিছু লোক শুধু টাকা উপার্জনের জন্য পর্যটকদের লুট করার চেষ্টা করে, যেন দেশের প্রতি তাদের কোনো টানই নেই। কিন্তু যারা সত্যিই দেশকে ভালোবাসেন, কোনো রকম স্বার্থপরতা ছাড়াই এগিয়ে এসে সাহায্য করেন, তাদের দেখে মন ভরে যায়। এই ভালো মানুষদের মধ্যেই আসল ভারত বাস করে।” অন্য একজন লিখেছেন,  “সেই মুহূর্তটা নিশ্চয়ই তার জন্য হতাশাজনক ছিল।  পর্যটকরা যখন কোনো জায়গার আসল সৌন্দর্য উপভোগ করতে আসেন, তখন সততার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। একটি  খারাপ মুহূর্ত কারও সম্পূর্ণ ধারণা বদলে দিতে পারে।”  

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী