Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতিই মন্ত্রিসভার প্রথম বৈঠকে কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে। এই বিষয়ে আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘২০১৫ সাল থেকে রাজ্যে কোনও নিয়োগ হয়নি। সরকারি চাকরি পায়নি কেউই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যে মেধাবি এবং যোগ্য চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে গিয়েছে। তাঁদের সুবিধা হবে।’

এদিন তিনি আরও বলেন ‘দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, মৃত্যুহীন নির্বাচন হয়েছে রাজ্যে। সুষ্ঠু ভোট পরিচালনার জন্য পুলিশ প্রশাসন ও কমিশনকে ধন্যবাদ জানায় নতুন ক্যাবিনেট। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। প্রথম ক্যাবিনেটে ছয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষক থেকে পুর নিয়োগে, রাজ্যে সবক্ষেত্রেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই-ইডি। একই সঙ্গে ২০১৬ সালে শিক্ষক নিয়োগে দুর্নীতি হওয়ার জেরে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। নতুন করে কোনও নিয়োগও হয়নি। যোগ্য হয়েও দিনের পর বসে রয়েছেন বহু যুবক-যুবতী। বাড়ছে বয়স। সেই কথা মাথাতে রেখেই রাজ্যের সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সে পাঁচ বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। 

আরও পডুন: ‘‌কোনও সরকারি চালু প্রকল্পের সুবিধা বন্ধ হবে না’‌, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল জমানায় চাকরিতে হওয়া দুর্নীতি নিয়ে সরব হয়েছিল বিজেপি। এমনকী রাজ্যে দীর্ঘদিন ধরে কোনও নিয়োগ না হওয়া নিয়ে বারবার ঘাসফুল শিবিরকেই নিশানা করতেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষরা। তাঁরা প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাজ্যে ক্ষমতাতে এলে এই বিষয়ে পদক্ষেপ করবেন। সেই মতোই মন্ত্রিসভার প্রথম বৈঠকে চাকরির বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ

মোথাবাড়ি কাণ্ডে দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট