‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার রানাঘাটে সামনে এল এক অভিনব রাজনৈতিক মুহূর্ত। তৃণমূল সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত খালি গায়ে থাকার প্রতিজ্ঞা করেছিলেন এক বিজেপি সমর্থক। আর বিজেপির জয় ও সরকার গঠনের পর সেই প্রতিজ্ঞাই ভাঙালেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কপার্থসারথী চ্যাটার্জী।

ঘটনাটি ঘটেছে নদিয়ার রামনগর ২৩ বিঘা এলাকায়। জানা গিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যক্তির নাম মাখন দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি প্রকাশ্যে দাবি করতেন, ‘তোলাবাজ তৃণমূল সরকার না গেলে তিনি জামা পরবেন না।‘ সেই প্রতিজ্ঞা নিয়েই এতদিন খালি গায়েই থাকতেন।বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এবং রাজ্যে সরকার পরিবর্তনের পর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রামনগর ২৩ বিঘা নবজাগরণ সংঘ ও লাইব্রেরির মাঠে। সেখানেই উপস্থিত হয়ে মাখন দেবনাথকে পাঞ্জাবি ও ফুলের মালা পরিয়ে তাঁর প্রতিজ্ঞা ভাঙান বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের উপপ্রধান শিবু মণ্ডল, পঞ্চায়েত সদস্য রাজীব ঘোষ, আলোক দেবনাথ, বিজেপি নেতা শুভঙ্কর দাস, পঙ্কজ দেবনাথ, কিরণ সূত্রধর-সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ঢাক, মালা এবং স্লোগানের মধ্যেই সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই মাখন দেবনাথ এমন প্রতিজ্ঞা করেছিলেন।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক