Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামিকাল, মঙ্গলবার অসমের গুয়াহাটিতে যাবেন তিনি। তবে কোনও সরকারি কাজে নয়। অসম সরকারের আমন্ত্রণে তাঁর এই সফর বলে নবান্ন সূত্রে খবর। আগামিকাল, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যে কোনও রাজ্যে বিজেপি কিংবা তাদের জোট শরিক এনডিএ- ক্ষমতাতে এলে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরাট আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে ভিন রাজ্যে ক্ষমতাতে থাকা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। কিছুদিন আগেই ব্রিগেডে বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই চিত্রই দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। তেমনই একই দৃশ্য দেখা যাবে এবার অসমের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির থাকবেন বিজেপি-এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই অসম সফরে যাবেন তিনি।

আরও পডুন: তৃণমূলকে হারাতে ‘খালি গায়ে’ দৃঢ় প্রতিজ্ঞা! পাঞ্জাবি পরিয়ে ভাঙলেন বিজেপি বিধায়ক

আগামিকাল, হিমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গতকাল, রবিবার অসমের গুয়াহাটিতে এনডিএ-এর পরিষদীয় দলের বৈঠক ছিল। তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। সেখানেই হিমন্তকে বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়। তারপরেই ঘোষণা করা হয় আগামী ১২ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ৮২ আসনে জিতেছে। আর এই বিপুল জনাদেশ পাওয়ার পিছনে হিমন্তের অবদান রয়েছে বলে মনে করে বিজেপি নেতৃত্ব। তাই মোদি-শাহ ফের একবার হিমন্তের কাঁধেই অসমের দায়িত্ব দিয়েছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, ভর্তি হাসপাতালে

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী