Loading live market data...
Loading active stocks...
Connecting...

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে ১৩ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে। অভিযুক্তদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ধৃত মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য ও রাজ সিং। আগামী ২৪ মে পর্যন্ত তারা হেফাজতে থাকবে। 

মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বারাসত আদালতে তোলা হয়েছিল ৩ জনকে। নিরাপত্তায় যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য আদালতে কড়া ব্যবস্থা রাখা হয়েছিল। কোর্টরুমে সংবাদমাধ্যমের প্রবেশেও বিধিনিষেধ জারি হয়েছিল। ধৃতদের ১৪ দিনের হেফাজতে চাওয়া হয়েছিল, কিন্তু আদালত ১৩ দিনের হেফাজত দিয়েছে। এই ১৩ দিনে তদন্তকারীরা তাদের কাছ থেকে একাধিক তথ্য জানার চেষ্টা করবে। এই ঘটনার পিছনে আসল কারণ কী? কে বা কারা মূল মাথা সবটাই জানার চেষ্টা করা হবে। 

আততায়ীদের ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। তারপরেই উত্তরপ্রদেশে পৌঁছে যায় সিআইডি। উত্তরপ্রদেশ ও বক্সারে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। রাতেই তাদের নিয়ে আসা হয়েছে কলকাতায়। ভবানীভবনে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কে বা কারা গুলি চালাতে বলেছিল, এই ঘটনার পিছনে মূল মাথা কে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চন্দ্রনাথের গাড়িটি আটকানোর জন্য ব্যবহার করা হয়েছিল ঝাড়খন্ড থেকে আনা গাড়িটি। তার মালিককেও অনলাইনেই টাকা মেটানো হয়েছে। এই সমস্ত দিকেই নজর ছিল তদন্তকারীদের। ডিজিটাল ফুটপ্রিন্টই অভিযুক্তদের ধরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ১৩ দিনের হেফাজতে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে। 

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি