Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৫ বছর পর বাংলাতে পালাবদল হয়েছে। বঙ্গে ফুটেছে পদ্ম। গতকাল, সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে বাংলাও আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat) সঙ্গে যুক্ত হয়েছে। এরপরেই পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের কথা বলে সমাজ মাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

গতকাল, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সমস্ত সিদ্ধান্তের কথা এক্সে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই পোস্টকেই শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি আজ, মঙ্গলবার লেখেন, ‘পশ্চিমবঙ্গে আমার ভাই- বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে, ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে।’

 

সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে। সেখানেই ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যেই রয়েছে আয়ুষ্মান ভারতের সঙ্গে বাংলাকে যুক্ত করার সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিও রিপোস্ট করে প্রধানমন্ত্রী বাংলার মানুষের কল্যাণের কথাই জানিয়েছেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন। গরিব, নিম্ন আয়ের পরিবারের মানুষরা যাতে সঠিক চিকিৎসা পায়, তারজন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা মেলে এই প্রকল্পে। আর্থিক সঙ্কটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই কারণে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়েছিল। এতদিন এই প্রকল্প বাংলাতে চালু করা হয়নি। এবার বিজেপি সরকার ক্ষমতায় এসে বঙ্গবাসীর জন্য আয়ুষ্মান ভারতের সুবিধা দেওয়ার কাজ শুরু করেছে। 

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

অত্যাধিক কাজের চাপে অনিদ্রায় ভুগছেন অমিতাভ বচ্চন, কী করলে শান্তি পান তিনি?

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ