Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া-র উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। ১২ই মে ভোরে তিনি মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে ভস্ম আরতিতে অংশ নেন এবং বিশেষ প্রার্থনাও করেন। লাল শাড়িতে ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীর উপস্থিতি ভক্তদের মধ্যেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

মন্দির দর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামান্না জানান, “এই জায়গায় তখনই আসা সম্ভব, যখন ঈশ্বরের ডাক আসে।” ভস্ম আরতির অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত শক্তিশালী ও আধ্যাত্মিক বলে বর্ণনা করেন। তাঁর কথায়, একসঙ্গে এত মানুষের ভক্তি ও ইতিবাচক শক্তির মধ্যে থাকা সত্যিই এক বিশেষ অনুভূতি। এইদিন তামান্নার লুকেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল শাড়ির সঙ্গে কানে দুল, কপালে টিপ এবং খোঁপায় বাঁধা চুল, সাধারণ অথচ মার্জিত সাজেই নজর কাড়েন অভিনেত্রী। খুবই হালকা মেকআপে তাঁকে দেখা যায়।  

আরও পড়ুন: AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও ইশা ফাউন্ডেশন-এর মহাশিবরাত্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামন্না। সেই অনুষ্ঠানেও তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। অন্যদিকে কাজের দিক থেকে, খুব শীঘ্রই সিদ্ধার্থ মালহোত্রা-র সঙ্গে “Vvan – Force of the Forest” ( ভ্ভান – ফোর্সের অফ দ্য ফরেস্ট) ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি ২০২৬ সালের ২৮ অগস্টে মুক্তি পাওয়ার কথা। মধ্য ভারতের জঙ্গল, প্রাচীন লোককাহিনি ও রহস্যময় মন্দিরকে ঘিরে তৈরি এই ছবির শুটিং হয়েছে বাস্তব লোকেশনেই।  

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের