Loading live market data...
Loading active stocks...
Connecting...

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হল রেল প্রশাসনের নির্দেশে। যদিও রেলওয়ে প্রশাসন আগামী ১৩ মে বুধবার সকাল দশটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষের আগেই পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের (Chairman Ashok Chattapadhay)উপস্থিতিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে তৃণমূল পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, রেলওয়ে প্রশাসন থেকে দলীয় কার্যালয়ের সরিয়ে নেওয়ার যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে কোনও মেমো নাম্বার, সিল, স্ট্যাম্প ছিল না।’

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সৌম্যদীপ মোদক(BJP Leader Soumyadeep Modak) বলেন, তৃণমূলের জমানায় জবরদখল করে রেলের জমিতে কার্যালয় গড়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে অনেক দুষ্কর্ম হত। বিজেপি এসেছে বলে দলীয় কার্যালয়টি সরিয়ে নিচ্ছে। কারণ এখন বুঝতে পেরেছে বিজেপির শাসনকালে কোনও অনৈতিক কাজ করা যাবে না।’ এদিন ওই তৃণমূলের পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘অনেক আন্দোলনের সাক্ষী ছিল এই পার্টি অফিস সেই ইতিহাস এবার মুছে যাবে।’

অন্যদিকে,নৈহাটি পৌরসভার(Naihati Municipality) ২৭নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ রোডের পরিত্যক্ত রেল কোয়ার্টারের ভেতর থেকে উদ্ধার হয় বোমা। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বাইরে থেকে অজানা কয়েকজন ছেলে এখানে আস্তানা তৈরি করে ক্লাব তৈরি করেছিল। তারা এই বোমা রাখতে পারে বলে মনে হয় করা হচ্ছে। ওই ক্লাব কারা তৈরি করেছিল তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম