‘বন্দে মাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের, যা নির্দেশ দেওয়া হল স্কুলগুলিকে…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হয়েছে পালাবদল। নতুন সরকার আসার পর থেকেই বদলে যাচ্ছে একাধিক পুরানো নিয়ম। শিক্ষা ক্ষেত্রেও শুরু হয়েছে বড় পরিবর্তন। আর এবার বন্দে মাতরম নিয়ে স্কুলগুলিকে বড় নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর। জানানো হয়েছে আজ বুধবার থেকেই জাতীয় সংগীত ‘জনগনমণ’-র পাশাপাশি রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনার সময় বাধ্যতামূলক ভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’। এই বিষয়ে শিক্ষা দফতর প্রধান শিক্ষকদের কাছে বার্তা পাঠিয়েছে।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশিকা  মঙ্গলবার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে, প্রতিদিনের প্রার্থনার সময় জাতীয় সংগীতের সঙ্গেই পড়ুয়াদের গাইতে হবে ‘বন্দে মাতরম’। এখনেই শেষ নয় প্রার্থনার সময় এই গান গাওয়া হয়েছে কিনা সেই খবরও জানাতে হবে শিক্ষা দফতরকে।  

আরও পড়ুন: পক্ষে ১৪৪ জন বিধায়ক, আস্থা ভোটে জয়ী ‘থলপতি’ বিজয়

উল্লেখ্য, রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার স্কুলগুলিতে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত হিসেবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার নির্দেশ দিয়েছিল। তৎকালীন সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করেছিল। তবে এখনও পর্যন্ত নতুন সরকার এটা জানায়নি যে রাজ্য সংগীত স্কুলের প্রার্থনায় থাকবে কি না। তাই এখন সমস্ত স্কুলে আপাতত ‘জনগণমন’, ‘বন্দে মাতরম’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’ এই তিনটি গানই গাইতে হবে পড়ুয়াদের।  জানিয়ে রাখা ভালো,  চলতি বছরের জানুয়ারিতে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত নেয়। এক নির্দেশিকায় বলা হয়, এবার থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে। শুধু তাই নয় ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে।   

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর