পক্ষে ১৪৪ জন বিধায়ক, আস্থা ভোটে জয়ী ‘থলপতি’ বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আস্থা ভোটে জয়ী টিভিকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। তামিলভূমে বিরোধীদের প্রথম কৌশলকে দমিয়ে দিয়ে বাজিমাত করলেন থলপতি। আজ, বুধবার তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটের আয়োজন করা হয়। তাতে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন জোটসঙ্গী কংগ্রেস, বামদল, অল ইন্ডিয়া মুসলিম লীগ ও ভিসিকের বিধায়করা। আস্থা ভোট বয়কট করে বিধানসভার কক্ষ ছাড়েন ডিএমকের বিধায়করা। তবে অদ্ভুত দৃশ্য দেখা যায় এআইএডিএমকের মধ্যে। তাঁদের দলনেতা পলনিস্বামী ঘোষণা করেন কেউ বিজয়ের সরকারের পক্ষে ভোট দেবেন না। কিন্তু আস্থা ভোট শুরু হতেই দেখা গেল ভিন্ন চিত্র। এআইএডিএমকের সম্মুগম গোষ্ঠীর বিধায়করা বিজয়ের পক্ষেই ভোট দেন। ফলে আস্থা ভোটে ১৪৪ জন বিধায়কের সমর্থন পান বিজয়। এদিনের আস্থা ভোটে ভোটদান থেকে বিরত থাকেন চারজন পিএমকে ও একজন বিজেপি বিধায়ক।

আরও পডুন: অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, কোন রোগে ভুগছেন কংগ্রেস নেত্রী?

তামিলনাড়ুর বিধানসভায় মোট ২৩৪টি আসন। ম্যাজিক ফিগার ১১৮। ইতিমধ্যেই কংগ্রেস, সিপিএম-সিপিআই, মুসলিম লীগ, ভিসিকের দলের বিধায়কদের সমর্থন নিয়ে সরকার গড়েছেন টিভিকে প্রধান বিজয়। তাঁর সমর্থনে রয়েছেন ১২০ জন বিধায়ক। তবে আজ, বুধবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে আস্থা ভোটের আয়োজন করা হয়। তাতে বিজয়কে নিজের সরকার বাঁচাতে জিততে হতো। তাঁর প্রতি সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে কিনা সেটাই এদিন ছিল পরীক্ষার বিষয়। যদিও তাতে উত্তীর্ণ হয়েছেন থলপতি। ১২০ জন তো বটেই উল্টে আরও ২৪ জন বিধায়ক বিজয়ের পক্ষেই ভোট দিয়েছেন। যার ফলে ১৪৪ জন বিধায়কের ভোট গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ঝুলিতে। কিন্তু কীভাবে হয়েছে এই ম্য়াজিক? সূত্রের খবর, এআইএডিএমকের সম্মুগাম গোষ্ঠীর ২৪ জন বিধায়ক এদিনের আস্থা ভোটে বিজয়ের পক্ষেই সমর্থন জানিয়েছেন। যার ফলে এআইএডিএমকের মধ্যে ভাঙন আরও সুষ্পষ্ট।

আজ, বুধবার তামিলনাড়ুর বিধানসভার আস্থা ভোটকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখা গিয়েছে। ডিএমকের বিধায়করা হইহট্টগোল করতে থাকেন। যার ফলে বিধানসভার অন্দরে পরিস্থিতি উত্তপ্ত হয়।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর