‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: জিরো টলারেন্স নীতি, এই মন্ত্রই নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভুল হলে, নিয়ম ভাঙলে কাউকে রেয়াত নয়, সঙ্গে সঙ্গেই অ্যাকশন। আজ, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিলজলায় অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই এই জিরো টলারেন্স নীতির কথা ফের একবার বলেন তিনি। 

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘তিলজলার যে বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ির কোনও অস্তিত্ব কলকাতা পুরসভার খাতায় বা নথিতে নেই। অথচ সেই বাড়িতেই ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। কোনও বিল্ডিং প্ল্যান নেই ওখানে। পুরোপুরি অবৈধ, এইসব ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। এই কারণে কয়েকটি পদক্ষেপ করা হচ্ছে। অবৈধ কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেফতার করা হয়েছে। ওই বাড়ির মধ্যেই চলছিল কারখানা। বাড়িটির বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দিতে বলা হয়েছে। শহরে যত এই ধরনের বাড়ি রয়েছে। যাদের বিল্ডিং প্ল্যান পাশ করানো নেই কিন্তু রমরমিয়ে চলছে অবৈধ কারখানা আছে সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কসবা, তিলজলা, একবালপুর, মোমিনপুর এলাকায় এম বহু অবৈধ নির্মাণ রয়েছে। সেখানেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলা হয়েছে। একদিনের মধ্যে পুর নগরোন্নয়ন সচিবকে বলা হয়েছে অবৈধ নির্মাণগুলি ভেঙেও ফেলতে হবে। এই কাজে তাদের সাহায্য করবে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। যারা সতর্ক হতে চান, সতর্ক হয়ে যান।’

আরও পডুন: বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

গতকাল, মঙ্গলবার তিলজলায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুজনের মৃত্যু হয়। চারজন অগ্নিদগ্ধ হন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশকে অতি দ্রুত এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। একইসঙ্গে ৪ বিভাগের সদস্যসের নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করে দেন তিনি। ওই তদন্ত কমিটিতে রয়েছেন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শিল্প বিভাগের সচিব, কলকাতার পুলিশ কমিশনার , দমকল বিভাগ ও কলকাতা পুরসভার কমিশনার। সেই তদন্ত কমিটি রিপোর্ট দিতেই এদিন একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তিলজলান যে বাড়িটিতে আগুন লেগেছিল তার ভিতরেই চামড়ার কারখানা চলছিল। 

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে