বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যে কোনও জনমুখী প্রকল্প বন্ধ হবে না। তবে সেগুলি  স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। অন্নপূর্ণা ভান্ডার কবে দেওয়া হবে সেই ঘোষণার পর এবার রাজ্যবাসীকে আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  রাজ্যে  চালু থাকা বেশ কয়েকটি ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। 

মুখ্যমন্ত্রীর ঘোষণা  অনুযায়ী বিজেপি সরকার এক ধাক্কায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করেছে । আগে যেখানে এই প্রকল্পগুলিতে দেওয়া হত ১০০০ টাকা এবার থেকে দেওয়া হবে ২০০০  টাকা। সূত্রের খবর, জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা। যেটা সরাসরি ঢুকবে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে।  

উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। বিপুল ভোটে জয়ী হয়েই   সেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রচারের সময়ে বিজেপির নেতারাও বলেছিলেন তৎকালীন রাজ্য সরকার যে ভাতা দেয় তাতে সংসার চালানো যায় না। তাই ক্ষমতায় এলে সেই ভাতা বৃদ্ধি করবে বিজেপি সরকার। সেগুলো যে শুধুই প্রতিশ্রুতি ছিল না সেটাই প্রমাণ করে দিচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সরকার গড়ার এক সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন তিনি। যার মধ্যেই এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের মানুষের কাছে বিরাট আনন্দের। 

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে