বসন্তে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! ভিজবে বাংলা

রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি হাওড়া, হুগলি এবং কলকাতাতেও পড়বে এর প্রভাব। এই জেলাগুলিতেও হতে পারে বৃষ্টিপাত। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে উন্নতি হবে পরিস্থিতির।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত এসে গেছে। তবুও শীতের আমেজ বেশ ভালই মিলছে রাত নামলেই। ভোর অবধি থাকছে সেই আমেজ। কিন্তু সেই আমেজকেও এবার বিদায় দিতে হাজির হয়েছে ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ডের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকেই বাংলার আকাশে ঢুকতে শুরু করে দেবে মেঘ। তবে এদিন খুব একটা বেশি বৃষ্টি হবে না, বরঞ্চ রবিবার বৃষ্টিতে ভিজবে বাংলা। একই সঙ্গে এদিন থেকেই বাড়তে শুরু করে দেবে তাপমাত্রাও, আর সেটাও আগের থেকে বেশি পরিমাণে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্তের হাত ধরে আগামিকাল রাজ্যের সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড় ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বজ্রগর্ভ মেঘের কারণে জেলার বাসিন্দাদের সতর্কও করে দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের দাবি, শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি হাওড়া, হুগলি এবং কলকাতাতেও পড়বে এর প্রভাব। এই জেলাগুলিতেও হতে পারে বৃষ্টিপাত। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে উন্নতি হবে পরিস্থিতির। তবে বৃষ্টি ঝরলেও আগামী দুই দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। সকালের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে। বাড়বে অস্বস্তিও। কিন্তুঅএদন সন্ধ্যায় ও আগামিকাল সকালে ঠান্ডার আমেজ থাকতে পারে।  

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা