টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমিক দত্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। পঞ্চম স্থান অধিকার করেছে সে। ফল ঘোষণার পর থেকেই উত্তর ২৪ পরগনার নিমতার সৌমিক দত্তকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস শুরু হয়েছে। 

নিমতার শহীদ ক্ষুদিরাম সরণির বাসিন্দা সৌমিক ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। সৌমিকের শিক্ষা জীবনের শুরু বরানগর রামকৃষ্ণ মিশনে। পরে সুযোগ মেলে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। সেখান থেকেই পড়াশোনার ভিত আরও মজবুত হয়। মাধ্যমিক পরীক্ষায়ও ৯৭ শতাংশ নম্বর পেয়েছিল। তবে সেই সময় মেধা তালিকায় স্থান না পাওয়ার একটা আক্ষেপ ছিল তার মনে। উচ্চ মাধ্যমিকে সেই আক্ষেপের সমাপ্তি ঘটেছে। 

সৌমিক জানিয়েছে, নিয়মিত সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করত সে। ভবিষ্যতে চিকি‍ৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। তাই এবার নিট পরীক্ষার প্রস্তুতি নিতে চায় এই কৃতী ছাত্র। বাবা ও মা দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। পরিবারের সমর্থন ও শিক্ষকদের সহযোগিতাই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতেও ভীষণ ভালবাসে সৌমিক। আর্জেন্টিনা ও লিওনেল মেসি-র বড় ভক্ত। প্রিয় খাবার বিরিয়ানি, বিশেষ করে চিকেন বা মাটন বিরিয়ানি হলে কথাই নেই। তাই সৌমিকের সাফল্য উদযাপনে বাড়িতে বিরিয়ানি বানানোর পরিকল্পনা করেছে পরিবার।

এখন একদিকে যেমন ডাক্তার হওয়ার স্বপ্ন, তেমনই সামনে ফুটবল বিশ্বকাপ ঘিরেও উচ্ছ্বাস রয়েছে এই মেসি-ভক্ত কৃতী ছাত্রের। জীবনের বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলার পাশাপাশি টিভির পর্দায় প্রিয় তারকার খেলার দিকেও চোখ থাকবে সৌমিকের।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….