‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

চলচ্চিত্রটির CBFC সার্টিফিকেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যে ছবির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণকে কান চলচ্চিত্র উৎসব থেকে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে নতুন সরকার গঠন করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থলপথি বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিল সুপারস্টার জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে বসার পর থেকেই তামিলভূমে একের পর এক উন্নয়নের কাজে মনোযোগ দিয়েছেন তিনি। এবার তিনি নিজের শেষ ছবি ‘জন নয়গান’-এর মুক্তি নিয়ে বিশেষভাবে পদক্ষেপ নিতে চলেছেন। চলচ্চিত্রটির CBFC-এর ছাড়পত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যে ছবির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণকে কান চলচ্চিত্র উৎসব থেকে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন বিজয়।

গত ৯ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের শেষ ছবি ‘জয় নয়গান’। কিন্তু ছবিটির কাহিনী নিয়ে কিছু মতভেদের কারণে ছবিটিকে শংসাপত্র দেয়নি CBFC (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)। জানা গিয়েছে, ছবিতে রাজনৈতিক সংবেদনশীল বিষয়বস্তু রয়েছে। সেই কারণেই ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানায় CBFC। এরপরেই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয় ছবির নির্মাতারা। ছবিটি কবে মুক্তি পাবে কেউ জানে না! তবে ভক্তরা আশাবাদী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজয় তাঁর শেষ ছবির মুক্তির ব্যবস্থা করবেন। এবার তা নিয়েই প্রথম পদক্ষেপ নিলেন সুপারস্টার-মুখ্যমন্ত্রী বিজয়। জানা গিয়েছে, ছবিটি প্রায় ৫০০ কোটি বাজেটে নির্মিত হয়েছে। কিন্তু CBFC সার্টিফিকেশন বিলম্ব, আইনি জটিলতা এবং অনলাইন পাইরেসির উদ্বেগের কারণে এখনও ছবির মুক্তি ঝুলে রয়েছে।

আরও পড়ুনঃ জেনে নিন বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমির ৭টি অবাক করা তথ্য

একটি প্রতিবেদন অনুসারে, বিজয় সরাসরি কেভিএন প্রোডাকশনসের প্রযোজক ভেঙ্কট কে নারায়ণের সঙ্গে যোগাযোগ করেছেন। যিনি এই মুহূর্তে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। ছবির বিষয়ে আলোচনার জন্যে বিজয় তাঁকে অবিলম্বে চেন্নাই ফিরে আসতে বলেছেন। সঙ্গে প্রযোজককে ব্যক্তিগতভাবে ছবির মুক্তির প্রক্রিয়া তদারকি করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য এপ্রিল মাসে ছবিটির একটি হাই-ডেফিনিশন প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। যার ফলে, প্রযোজনা সংস্থার মারাত্মক আর্থিক ক্ষতি হয়। পরে তদন্ত করে পুলিশ এই সিনেমা ফাঁসের ঘটনায় নয় জনকে গ্রেফতার করে। এখন দেখার বিষয়, বিজয় মুখ্যমন্ত্রী হয়ে নিজের ছবি মুক্তি দিতে কী কী পদক্ষেপ গ্রহণ করেন।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী