শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের আগামী দিনের তারকাদের নিয়ে বড় মঞ্চে নামতে চলেছে ভারতীয় ‘এ’ দল। আগামী জুন মাসে শ্রীলঙ্কায় হতে চলা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি। জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের ১৫ বছরের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। তরুণ প্রতিভায় ভরপুর এই দলে অধিনায়ক করা হয়েছে বাঁহাতি ব্যাটার তিলক ভার্মাকে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রিয়ান পরাগ।

পাশাপাশি আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আলোচনায় থাকা প্রিয়াংশ আর্যও সুযোগ পেয়েছেন। এছাড়া আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে এবং সূর্য শেডগের মতো ক্রিকেটারদেরও দলে রাখা হয়েছে। ত্রিদেশীয় এই সিরিজে ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দুই দলের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লাল বলের সিরিজের জন্য আলাদা স্কোয়াড পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 
উইকেটকিপার হিসেবে দলে আছেন প্রভসিমরান সিং ও কুমার কুশাগ্রা। অলরাউন্ডার হিসেবে রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে ও বিপ্রাজ নিগম দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। বোলিং বিভাগে নির্বাচিত হয়েছেন যশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ এবং আরশাদ খান। ভারত ‘এ’ দলে নির্বাচিত হয়েছেন তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্য শেডগে, প্রভসিমরান সিং, কুমার কুশাগ্রা, বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ এবং আরশাদ খান।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা