চলুন জেনে নেওয়া যাক বাংলার এমনই অন্যতম পাঁচটি ভুতুড়ে জায়গার কথা

Share:

পশ্চিমবঙ্গ শুধু ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, রহস্য ও ভৌতিক কাহিনির জন্যও সমানভাবে পরিচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বহু স্থান রয়েছে, যেগুলিকে ঘিরে আজও প্রচলিত রয়েছে নানা অলৌকিক গল্প, গা ছমছমে কিংবদন্তি এবং অদ্ভুত অভিজ্ঞতা। রাত নামলেই এই জায়গাগুলিকে ঘিরে তৈরি হয় রহস্যময় পরিবেশ। চলুন জেনে নেওয়া যাক বাংলার এমনই অন্যতম পাঁচটি ভুতুড়ে জায়গার কথা।

১. মর্গান হাউস (Morgan House) : কালিম্পঙের অন্যতম পরিচিত ব্রিটিশ আমলের বাংলো এই মর্গান হাউস। পাহাড় ও পাইনবনে ঘেরা এই প্রাসাদসদৃশ বাংলোটি বর্তমানে পর্যটন কেন্দ্র হলেও, বহু মানুষের মতে এটি ভৌতিক ঘটনাবলির জন্য কুখ্যাত। কথিত আছে, তৎকালীন বাংলোর মালিক জর্জ মর্গানের স্ত্রী লেডি মর্গানের রহস্যমৃত্যুর পর তাঁর আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। রাতে অনেকেই হাই হিলের জুতোর শব্দ, সিঁড়িতে পায়ের আওয়াজ কিংবা জানালার ধারে অস্পষ্ট ছায়ামূর্তি দেখার দাবি করেছেন। ফলে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে এই স্থান অত্যন্ত আকর্ষণীয়। কয়েক বছর পূর্বেও রাতে এই বাড়িটিতে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

২. ওল্ড মিলিটারি হাসপাতাল (Old Military Hospital): দার্জিলিংয়ের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মাঝে অবস্থিত এই পুরনো মিলিটারি হাসপাতালকে ঘিরে রয়েছে নানা অলৌকিক রহস্য। ব্রিটিশ আমলে এই হাসপাতালটিতে আহত সৈনিকদের চিকিৎসা করা হত। স্থানীয়দের বিশ্বাস, বহু মৃত সৈনিক ও রোগীর আত্মা এখনও এখানে ঘোরাফেরা করে। সন্ধ্যার পর এখানে গেলে অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হওয়া, চাপা কান্না বা গোঙানির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন।

৩. কাশিমবাজার রাজবাড়ি (Cossimbazar Rajbari) : মুর্শিদাবাদের ঐতিহাসিক কাশিমবাজার রাজবাড়ি ঘিরে রয়েছে বহু ভৌতিক কাহিনি। লোকশ্রুতি অনুযায়ী, ব্রিটিশ আমলে রাজপরিবারের এক রানিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। স্থানীয়দের মতে, তাঁর অতৃপ্ত আত্মা এখনও রাজবাড়ির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। গভীর রাতে অনেকেই এখানে নারীকণ্ঠের কান্না বা গোঙানির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

৪. ডাউ হিল (Dow Hill) : কার্শিয়াঙের ডাউ হিল পশ্চিমবঙ্গের সবচেয়ে রহস্যময় ও ভুতুড়ে জায়গাগুলির মধ্যে অন্যতম। এখানকার ঘন বন, নির্জন রাস্তা এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ এক ভয়ংকর আবহ তৈরি করে। বিশেষ করে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ও সংলগ্ন ফরেস্ট রোডকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনি। স্থানীয়রা দাবি করেছেন, এখানে মাঝে মাঝে গলাকাটা এক শিশুর ছায়ামূর্তি ও ধূসর পোশাক পরা এক নারীর প্রতিরূপ দেখা যায়।

৫. ন্যাশেনাল লাইব্রেরী, কলকাতা (National Library) : কলকাতার ন্যাশনাল লাইব্রেরি শুধু দেশের বৃহত্তম গ্রন্থাগারই নয়, এটি বহু রহস্যময় ঘটনার জন্যও পরিচিত। কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের অনেকেই দাবি করেছেন, গভীর রাতে লাইব্রেরির নির্জন করিডোরে অদ্ভুত পায়ের শব্দ, ফিসফাস আওয়াজ কিংবা অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করা যায়। অনেকে মনে করেন, ব্রিটিশ গভর্নরের স্ত্রী লেডি মেটকাফের আত্মা এখনও এই লাইব্রেরিতে ঘুরে বেড়ায়।

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩