মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালিয়াচক: ফের মালদহে থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার মাদক সহ ভিন রাজ্যের চারটি পিস্তল। মালদহে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুইটি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র এবং ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার(SP) অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরাকারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটরবাইকে থাকা একটি ব্যাগে থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়।

বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা। সুজন মণ্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্তটোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ।এদিকে, ইংরেজবাজারের বাঁধাপুকুর (Badhapukur)এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে উদ্ধার হয়েছে ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল।

এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের(Kimarganj) বাসিন্দা নাজমুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে ওই মাদকের কাঁচামাল মালদহে আনা হচ্ছিল। ধৃত নাজমুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ। এই মাদক পাচার চক্রে  মালদহে জেলার অন্যকারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫