অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ মদ খাওয়া স্বাস্থ্যের জন্যে ভাল নয়, তা সবার জানা। কিন্তু মাঝেমধ্যে একটু-আধটু মদ খেলে বোধহয় এমন কিছু ক্ষতি হবে না-এমন ধারণা অনেকেরই। তবে অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কিংবা বিশেষ অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান হয়েই যায়। কিন্তু অতিরিক্ত মদ্যপানের পর দেখা দেয় হ্যাংওভার- (মাথা ব্যথা, বমি বমি ভাব, শরীর ভারী লাগা, অতিরিক্ত তেষ্টা, ক্লান্তি এবং মন খারাপ হওয়া) কাটছে না। এই অস্বস্তি কাটিয়ে কীভাবে চনমনে হয়ে উঠবেন? বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অ্যালকোহল শরীরে জলশূন্যতা তৈরি করে, লিভারের কার্যকারিতা কমায় এবং মস্তিষ্কের ভারসাম্যে প্রভাব ফেলে। তাই কিছু সঠিক পদক্ষেপ নিলে হ্যাংওভার দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

হ্যাংওভার কাটবে কীভাবে ? 

সবচেয়ে আগে মনে রাখতে হবে, খালি পেটে কখনও মদ খাওয়া উচিত নয়। পার্টির আগে সঠিক খাবার খেলে অ্যালকোহলের প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। ডিম ছাড়াও ওটস, সেদ্ধ ভাত, ডাল, কলা বা টোস্টের মতো হালকা খাবার খেলে শরীরে গ্লুকোজের মাত্রা বাড়ে। এগুলো সহজে হজম হয় এবং শরীরে শক্তি বাড়ায়।  

লেবু জল

মদ্যপান করার পর প্রস্রাবের পরিমাণ বাড়ে। যার ফলে শরীরে জলের ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন পরিস্থিতিতে অল্প অল্প করে কিছুক্ষণ অন্তর জলপান করুন। তাতে শরীরে জলের ঘাটতি মিটে যাবে। তবে কেউ চাইলে এই সময় অনায়াসে লেবু জল পান করতে পারেন।

 চা বা গ্রিন টি

আদা চা, পুদিনা চা কিংবা গ্রিন টি হ্যাংওভার কমাতে কার্যকরী। এগুলো হজমশক্তি বাড়ায়, মাথার ঝিমুনি দূর করে এবং বমিভাব কমায়।

স্নান করতে পারেন

মদ্যপান করার পর অনেক সময়ই শরীরে অস্বস্তি বোধ হয়। কিছুতেই ঠিক করে শুয়ে থাকা যায় না। এমন পরিস্থিতিতে ঠান্ডা জলে একবার স্নান করে নিন। তার পর পাখা চালিয়ে চেষ্টা করুন ঘুমানোর। ঘুমটা ঠিকমতো হয়ে গেলেই দেখবেন শরীর একটু হলেও চাঙ্গা লাগবে।

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি