ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সঙ্কটের প্রেক্ষিতে চিন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যাতে বেজিংকে কাছে পাওয়া যায়, তা নিশ্চিত করতেই শত্রু দেশের মাটিতে পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার বেজিং যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টের পরে তাঁর চিন সফর যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

দীর্ঘ ৯ বছর বাদে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে চিনের মাটিতে পা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারই (১৫ মে) তাঁর তিন দিনের চিন সফর শেষ হয়েছে। সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্পের সফর শেষ হতে না হতেই রুশ প্রেসিডেন্টের বেজিং সফরের কথা জানা গিয়েছে।

তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ মে একদিনের ঝটিকা সফরে বেজিং যেতে পারেন পুতিন। তবে এই সফরে বড় কোনও আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘রুশ প্রেসিডেন্টের বেজিং সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’ তিনি স্পষ্ট করেছেন যে, পুতিনের এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং এর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বেজিং সফরের কোনও সম্পর্ক নেই।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের