দ্বিতীয় দফা ভোটের আগেই চন্দ্রনাথকে খুনের চেষ্টা! জেরায় বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দ্বিতীয় দফার ভোটের আগেই তাঁকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। ধৃত মায়াঙ্ক, ভিকি ও রাজকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, অনেক আগেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুন করার চেষ্টা হয়েছিল। কিন্তু ভিড়ের মধ্যে গুলি করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য তখন পরিকল্পনা কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভোট মিটতেই ফের অপারেশন চালানোর নির্দেশ এসেছিল।

তদন্তকারীদের কাছে একাধিক তথ্য উঠে এসেছে। তাঁরা জানতে পেরেছেন, অভিযুক্তরা নিজেদের মধ্যে কথা বলার জন্য সিগন্যাল অ্যাপ ব্যবহার করেছিল। চন্দ্রনাথকে চিনতে যাতে সমস্যা না হয়, তারজন্য ছবিও পাঠানো হয়েছিল। অভিযুক্ত মায়াঙ্ক জেরায় জানিয়েছে, তারা সোজাসুজি বক্সার থেকে মধ্যমগ্রাম আসেনি। প্রথমে বক্সার থেকে উত্তরপ্রদেশ গিয়েছে। সেখান থেকে তাদের সঙ্গে যোগ দেয় রাজ। তারপর গাড়ি করে উত্তরপ্রদেশ ও বিহারের সীমান্তে খাবার খেয়ে বাংলায় ঢোকে।

এই গোটা অপারেশন করার আগে চন্দ্রনাথের সম্পর্কে রীতিমতো খোঁজখবর নিয়েছিল অভিযুক্তরা। এপ্রিল মাসের প্রথমদিকে রাজ্যে এসেছিল অভিযুক্তরা। সেই সময় চন্দ্রনাথের বাড়ির এলাকাতেও গিয়েছিল। সেখানে কারা কারা থাকেন, কোথা থেকে চন্দ্রনাথ যাতায়াত করেন সবকিছু রেকি করে রেখেছিল তারা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের আগে চন্দ্রনাথকে খুনের বরাত দেওয়া হয়েছিল। সেই কথা মতো কলকাতাতেও এসেছিল অভিযুক্তরা। মধ্যমগ্রামে চন্দ্রনাথের বাড়ির আশেপাশে ঘোরাফেরাও করেছিল। কিন্তু অনেক লোক থাকায়, গুলি না চালিয়েই ফিরে যায় শার্প শ্যুটাররা।

ধৃতরা জেরায় তদন্তকারীদের জানিয়েছে, ওই সময় ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই তারা বিহার ফিরে যায়। ভোট মেটার পরেই ফের খুনের নির্দেশ এসেছিল। সেইমতোই মধ্যমগ্রামে হাজির হয়েছিল অভিযুক্তরা। ধৃতদের তথ্যের ভিত্তিতে এবার মাস্টারমাইন্ডের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান