আলোচনা ভেস্তে গেলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার ছক আমেরিকা ও ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আমেরিকা ও ইজরায়েল নতুন করে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে।

মার্কিন ও মধ্যপ্রাচ্যের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছে, আলোচনা ভেস্তে গেলে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং কৌশলগত অবকাঠামোর ওপর ব্যপক আকারে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। আগের তুলনায় এই হামলা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপকে লক্ষ্য করা হতে পারে। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে এই দ্বীপটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এটি ক্ষতিগ্রস্ত হলে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে।

আরও পড়ুন: কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা WHO-এর

একই সঙ্গে আরও একটি ঝুঁকিপূর্ণ অভিযানের কথা ভাবা হচ্ছে। মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বাজেয়াপ্ত করে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইজরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটি এখন যুদ্ধের সম্ভাবনাকে সামনে রেখেই প্রস্তুতি সম্পন্ন করছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ রাখার লিখিত প্রতিশ্রুতি দেয়, তবে আলোচনার পথ এখনও খোলা থাকতে পারে। তবে কূটনৈতিক অচলাবস্থা কাটছে না। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান