৩২ বার এভারেস্ট জয় করে নতুন রেকর্ড নেপালি শেরপা কামি রিতার

ফের নিজেদের রেকর্ড ভেঙে দিলেন কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা ওরফে 'দ্য এভারেস্ট ম্যান' এবং লাকপা শেরপা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নিজেদের রেকর্ড ভেঙে দিলেন কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা ওরফে ‘দ্য এভারেস্ট ম্যান’ এবং লাকপা শেরপা। আবারও এভারেস্ট জয়ের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাঁরা। রবিবার (১৭ মে) সকালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২ বারের মতো সফলভাবে আরোহণ করে নজির গড়লেন কামি রিতা। সঙ্গে নিজের রেকর্ডই ভেঙে দিলেন তিনি। অন্যদিকে নিজের রেকর্ড ভেঙে ১১ বারের মতো বিশ্বের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে নজির গড়লেন লাকপা শেরপা।

আজ সকাল স্থানীয় সময় ১০টা ১২ মিনিট নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছান ৫৬ বছর বয়সী কামি রিতা। ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয়ের মাধ্যমে শুরু হয়েছিল ৫৬ বছর বয়সী কিংবদন্তি পর্বতারোহী কামি রিতার যাত্রা। এরপর থেকে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চলছে তাঁর এই ঐতিহাসিক যাত্রা। একের পর এক সাফল্যের মাধ্যমে বিশ্ববাসীকে অনুপ্রাণিত করছেন তিনি। কামি রিতা শুধুমাত্র নেপালের জাতীয় গর্ব নন, তিনি বিশ্ব পর্বতারোহণের একজন জীবন্ত প্রতীক। তাঁর অসাধারণ শারীরিক ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং ধারাবাহিক সাফল্য প্রতি বছরই তরুণ প্রজন্মের পর্বতারোহীদের অনুপ্রাণিত করছে। তাঁদের উৎসাহ জোগাচ্ছে। তবে এবারের যাত্রায় তিনি একা নন, ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়লেন ৪৮ বছর বয়সী মহিলা পর্বতারোহী লাকপা শেরপাও।

আজ, রবিবার সকালে ১১ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছে বিশ্বের ইতিহাসে সর্বাধিকবার এভারেস্ট জয়ী নারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি। নেপালের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লাকপা। শৈশব থেকেই তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে হিমালয়। পাহাড়ি এলাকায় তেমন সুযোগ-সুবিধা পাননি। পর্বতারোহণের জন্যে তাঁর কোনও প্রশিক্ষণ বা কোনও নির্দিষ্ট পথ খোলা ছিলন না। অনেক শেরপার মতো অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমেই তিনি পাহাড়কে চিনতে শেখেন। ২০০০ সালে প্রথমবারের মতো তিনি এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন। সেই জয় থেকেই তিনি ধীরে ধীরে বহু অভিযানের জন্যে অনুপ্রাণিত হন। বারবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ফিরে গিয়েছেন। এবার তিনি ১১ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছে মহিলা পর্বতারোহী হিসেবে নয়া রেকর্ড গড়লেন।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?