হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: দীর্ঘদিন রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় দ্রুত রাস্তা সংস্কারের কাজ চালুর দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) শালীপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামের ঘটনা ।স্থানীয় বিজেপি নেতা – কর্মীদের অভিযোগ, কলুপুকুর থেকে বোয়ালঘাটা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। যেটা সারানোর জন্য কয়েক মাস আগে তৃণমূল সরকারের আমলে ১ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ হয় ।রাস্তাটি পুনরায় সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েও আবার স্থানীয় তৃণমূল নেতাদের মাটির গাড়ি চলার জন্য কাজটি বন্ধ করে দেন। যে কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রী এবং রোগীরা চরম সমস্যায় পড়েছেন। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। তারা চাইছেন দ্রুত এই রাস্তার সংস্কার হোক।

অন্যদিকে,দত্তপুকুর থানার(Duttapukur P.S.) অন্তর্গত বড়া কর্মকার পাড়া রাস্তার পাশে দীর্ঘদিনের সিপিএমের পার্টি অফিস যা ২০১১ সালের পর থেকে বন্ধ ছিল বিজেপি সরকার ক্ষমতায় আসতে সেই সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার করতে আসে এলাকার কিছু সিপিএম কর্মী – সমর্থকরা। সেই সময় ওই পার্টি অফিসের পেছনে থাকা জমির মালিক বাধা দেয় পার্টি অফিস খুলতে। তখনই শুরু হয় তর্ক -বিতর্ক। ঘটনাস্থলে উপস্থিত হয় দত্তপুকুর থানার পুলিশ। সিপিএম সমর্থকদের অভিযোগ ২০১১ সালের পালাবদলের পর তৃণমূল সরকার আশায় সেই পার্টি অফিস জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ ১৫ বছর বন্ধ ছিল এই পার্টি অফিস। কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের পার্টি অফিস পুনরায় তাদের ফিরিয়ে দেওয়ার দাবি করেন তারা। পাশাপাশি জমির মালিকের অভিযোগ তার জমির সামনে জোরপূর্বক দখল করে পার্টি অফিস তৈরি হয়। তারা সেই পার্টি অফিস সরানোর জন্য সিপিএম কর্মীদের জানায়। কিন্তু তাও সরানো হয় না। এবার তাঁরা তাদের জমির সামনের অংশতে থাকা পার্টি অফিস বন্ধ করে দিয়ে নিজেদের জমি দোকান রাস্তা তৈরি করতে চাইছেন।

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার