ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক লক্ষীকান্ত সাউ। তিনি বলেন,”যারা দায়িত্বে থেকে কাজ করছেন না, অথচ বাড়িতে বসে রয়েছেন, তাদের কাজ করতে হবে। কাজ না করলে দায়িত্ব ছেড়ে দিতে হবে।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণ পর্ব শেষ হতেই এক অভিনন্দন শোভাযাত্রায় সামিল হতে দেখা গেল ঝাড়গ্রাম বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক লক্ষীকান্ত সাউকে(BJP MLA Laxmikanta Sahoo)। রবিবার ঝাড়গ্রাম শহর জুড়ে উৎসবের আবহে আয়োজিত এই শোভাযাত্রা শুরু হয় সার্কাস ময়দান থেকে এবং শেষ হয় ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী মা সাবিত্রী দেবীর মন্দিরে পূজা ও আরতির মধ্য দিয়ে।

শোভাযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। গেরুয়া আবির, ঢাক-ঢোল এবং জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা শহর। সমর্থকদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নবনির্বাচিত বিধায়ককে। মন্দিরে পূজা দেওয়ার পর তিনি ঝাড়গ্রামের(Jhargaram) মানুষের শান্তি, উন্নয়ন এবং সুস্থতার কামনা করেন।এরপর “মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠানে যোগ দেন লক্ষীকান্ত সাউ। সেখান থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ঝাড়গ্রাম বিধানসভায় সাধারণ মানুষের স্বার্থই হবে প্রধান অগ্রাধিকার। তিনি দাবি করেন, রাজনৈতিক বিভাজনের রাজনীতি নয়, উন্নয়ন ও পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে নতুন প্রশাসন।

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে তিনি জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নবীন ও প্রবীণ নাগরিকদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঝাড়গ্রাম শহরকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।এদিন ঝাড়গ্রাম পৌরসভার কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দিতে দেখা যায় নবনির্বাচিত বিধায়ককে। তিনি বলেন, “যারা দায়িত্বে থেকে কাজ করছেন না, অথচ বাড়িতে বসে রয়েছেন, তাদের কাজ করতে হবে। কাজ না করলে দায়িত্ব ছেড়ে দিতে হবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩