সরকারি চাকরির নানা পদে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কত বছর পর্যন্ত আবেদন?

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী পদে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম ছিল সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়টি। বাংলার বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতির কথা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার কথা বলেছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে কোন গ্রুপে কত বছর ছাড় দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী গ্রুপ ‘এ’-তে বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে বয়সসীমা বাড়িয়ে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ ‘সি’ ও ‘ডি’-তে বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়ম কার্যকর ধরা হবে ১১ মে থেকে। অর্থাৎ ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার ২ দিন পরেই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বয়সে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন। এবার তা কার্যকর হওয়ায় খুশির হাওয়া রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে।

গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘২০১৫ সাল থেকে রাজ্যে কোনও নিয়োগ হয়নি। সরকারি চাকরি পায়নি কেউই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যে মেধাবি এবং যোগ্য চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে গিয়েছে। তাঁদের সুবিধা হবে।’

সোমে চিপকে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরেই অবসর ঘোষণা ধোনির?

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা ইজরায়েলের, নিহত ৩

বন্দী মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ জেল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে!

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

স্টেশনের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল প্যাসেঞ্জার ট্রেন, প্রান বাঁচাতে ছোটাছুটি যাত্রীদের

চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃত প্রায় ২, ভেঙে পড়েছে একাধিক বাড়ি

চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, দিল্লির যুবকের যোগ পেল সিবিআই, তদন্তে কী মিলল?‌

সরকারি চাকরির নানা পদে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কত বছর পর্যন্ত আবেদন?

দরজার পিছনে এই জিনিসগুলি ঝুলছে? সর্বস্বান্ত হওয়ার আগে সাবধান হোন