ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী সম্প্রতি পাকিস্তানকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। সন্ত্রাসবাদ নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’ সেনাপ্রধানের সেই মন্তব্যের জবাব এল পাকিস্তান থেকে। ভারতকে পাল্টা  পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তানি সেনা। এই ঘটনার পরেই ফের একবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক।

রবিবার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিশেষ বিবৃতিতে ভারতকে সতর্ক করে বলেছে, একটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া চরম কাণ্ডজ্ঞানহীনতার বহিপ্রকাশ। এই হুমকিকে ভারতের পাগলামি বলে উল্লেখ করেছে পাকিস্তান। আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে এবং  দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 

আরও পড়ুন: লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

পাকিস্তানের এই হুমকির আগে  দিল্লির মানেকশ সেন্টার-এ আয়োজিত এক আলোচনা সভায় ভারতের সেনাপ্রধান সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সতর্ক করেছিল। বলেছিলেন পাকিস্তান যদি এখনও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে তাহলে পরিণতি ভয়াবহ হবে। সেই সঙ্গেই মনে করিয়ে দিয়েছিলেন অপারেশন সিঁদুরের কথা। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে  উপেন্দ্র ত্রিবেদী বলেছিলেন, ‘আমি স্পষ্টভাবে বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ অব্যাহত রাখে, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।’ তাঁর এই মন্তব্যের পরেই কেঁপে গিয়েছে পাকিস্তান। 

 

 

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা