বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কসার্কাসে পুলিশের ডিভিশনাল অফিসে সোমবার দুপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে। রবিবার রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পার্কসার্কাসে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী(CM)।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) বলেন, রবিবার পার্কসার্কাসে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। একাধিক পুলিশ কর্মী ও সেন্ট্রাল ফোর্সের দুজন জওয়ান আহত হয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি এসেছিলেন বলে জানান । মুখ্যমন্ত্রী বলেন,আমি সাধারন মানুষের কাছে আবেদন জানাচ্ছি যারা এই ধরনের পুলিশকে আক্রমণ করছেন তারা এই কাজগুলো করবেন না।

এই ধরনের কাজ করলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। মনে রাখতে হবে আগে সরকারের মতো পুলিশকে হাত – পা বেঁধে রেখে দেওয়া হয়নি। সমাজবিরোধী মূলক কাজকর্ম করলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কোন পুলিশ কর্মীর গায়ে হাত পড়লে এই সরকার আইন প্রয়োগ করে যাতে কড়া শাস্তি হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে। যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যদি কেউ পুলিশকে আক্রমণ করে বা সমাজবিরোধী মূলক কাজ করে কোন দল না দেখে তার বিরুদ্ধে পুলিশ অফিসারদের ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পার্কসার্কাসে গোলমালকারীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন। যদি পুনরায় এই ধরনের ঘটনা ঘটান তাহলে আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর হবে না”। এরপর মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী(PM) স্পষ্ট বার্তা দিয়েছেন “ভয় আউট , ভরসা ইন”। তাই নির্ভয়ে চিন্তা মুক্ত হয়ে পুলিশ অফিসারদের আইন-শৃঙ্খলা সামলানোর নির্দেশ দেন তিনি।

পুলিশ কর্মচারীদের ভয় মুক্ত হয়ে কাজ করার ওপর জোর মুখ্যমন্ত্রীর।পার্কসার্কাসে (Park Circus)যারা বিগত দিনে গোলমাল করেছেন এবং রবিবার পুলিশকে পাথর ছুঁড়েছেন তাদের উদ্দেশ্যে সাবধান বাণী দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য এই ধরনের ঘটনা কোন কারণেই বরদাস্ত করবে না বর্তমান রাজ্য সরকার। পুলিশ জনতার জন্য কাজ করবে। পুলিশ ভয় মুক্ত হয়ে কাজ করবে। মুখ্যমন্ত্রী পুলিশের পাশে আছে। পার্কসার্কাসের জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইন হাতে তুলে নেবেন না। যদি কোন পুলিশ কর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাহলে নির্দিষ্ট জায়গায় গিয়ে অভিযোগ জানান। থানায় গিয়ে অভিযোগ জানান। লাল বাজারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। কিন্তু ধর্মকে সামনে রেখে স্লোগান দিয়ে পুলিশকে আক্রমণের জন্য টার্গেট করবেন না।

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

কিশোরীকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর