প্লে-অফের ৩ জায়গা নিয়ে লড়াইয়ে ৭ দল

আইপিএল প্রায় শেষের পথে। জমে উঠেছে প্লেঅফে জায়গা করে নেওয়ার লড়াই। ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি রয়েছে আর মাত্র ৩টি জায়গা। এই তিন জায়গা দখলের জন্য লড়াই করছে সাতটি দল। কারা তারা দেখে নিন এক নজরে 

 

 

Share:

গুজরাত টাইটান্স

প্লে অফে জায়গা করতে হলে শুভমন গিলদের  বাকি দুটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে হবে। যদি  তারা দুটি ম্যাচে হেরে যায়, তবুও তাদের পয়েন্ট বা নেট রান রেটের  ভিত্তিতে প্লেঅফে যাওয়ার সম্ভাবনা থাকবে।   গুজরাতের ঝুলিতে বর্তমানে রয়েছে ১৬ পয়েন্ট। 

সানরাইজার্স হায়দরাবাদ 

নিজেদের ভাগ্য এখন সানরাইজার্স হায়দরাবাদের  (SRH) নিজেদেরই হাতে। দুটি ম্যাচে জয় পেলে তারা সম্ভাব্য ১৮ পয়েন্টে পৌঁছাতে পারে। এটাই তাদের শেষ চারের মধ্যে নিরাপদে জায়গা করে দেবে। একটি ম্যাচে জয় তাদের ১৬ পয়েন্টে পৌঁছে দেবে। তাদের  নেট রান রেট (NRR) বেশ ভালো অবস্থানে রয়েছে।  প্যাট কামিন্সের দলের পয়েন্ট বর্তমানে ১৪   

 

পঞ্জাব কিংস 

 লখনউয়ের  বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি জিতলেও  পঞ্জাব সর্বোচ্চ ১৫ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। শ্রেয়স আইয়ারের দল  ১৬ পয়েন্টের   'নিরাপদ সীমা' স্পর্শ করতে পারবে না, তাই তাদের জন্য  লখনউয়ের বিরুদ্ধে জয়  অপরিহার্য। এমনকি জয়ের পরেও তাদের এই আশায়  থাকতে হবে যাতে চেন্নাই, রাজস্থান এবং  কলকাতার মতো দলগুলো যেন ভালো নেট রান রেট নিয়ে ১৪ পয়েন্টের গণ্ডি অতিক্রম করতে না পারে।   

রাজস্থান রয়্যালস

নিজেদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হওয়ায়, রাজস্থানের এবারের শেষ লড়াইয়ের  দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।  প্লেঅফে খেলার ভাগ্য এখনো তাদের নিজেদের হাতে। শেষ দুটি ম্যাচেই জয়লাভ করে, তবে তারা ১৬ পয়েন্ট নিয়ে  খেলা শেষ করবে।  আর যদি তারা মাত্র একটি ম্যাচে জেতে তবে লড়াই কঠিন হবে। পঞ্জাব ও কলকাতার মধ্যে কোনও একটি দল ১৫ পয়েন্ট না পেলে রাজস্থানের আশা থাকবে। 

চেন্নাই সুপার কিংস 

১৬ পয়েন্ট পেতে হলে চেন্নাইয়ের কাছে দুটি ম্যাচে জয় ছাড়া  সামনে আর কোনো বিকল্প নেই। মাত্র একটি ম্যাচে জয়লাভ করলে তাদের পয়েন্ট হবে ১৪ । তখন তাদের ভাগ্য সম্পূর্ণভাবে  রাজস্থান,  কলকাতা এবং  পঞ্জাবের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।  অর্থাৎ ওই দলগুলো  ১৪ পয়েন্টের গণ্ডি অতিক্রম করতে না পারলে সুবিধা হবে। পাশাপাশি নেট রানরেটও বেশি রাখতে হবে।   

কলকাতা নাইট রাইডার্স 

পঞ্জাব ছাড়া একমাত্র কলকাতা হলো সেই দল যারা ১৫ পয়েন্টের পৌঁছাতে পারে। অন্য দলগুলো যদি শেষপর্যন্ত ১৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে অজিঙ্কা রাহানেরা বাড়তি সুবিধা পাবে। শেষ দুটি ম্যাচে জিততেই হবে। বিশেষ করে কলকাতাকে 'নেট রান রেট'-এর উপর বিশেষ নজর রাখতে হবে।

দিল্লি ক্যাপিটালস 

রাজস্থানকে হারিয়ে  দিল্লি তাদের প্লেঅফে যাওয়ার আশা   বাঁচিয়ে রেখেছে। তবে তাদের হাতে এখন মাত্র একটি ম্যাচ অবশিষ্ট আছে।   তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট সংখ্যা ১৪-তেই সীমাবদ্ধ থাকছে। প্লেঅফে জায়গা করে নিতে হলে তাদের অবশ্যই নিজেদের শেষ ম্যাচটিতে জয়লাভ করতে হবে এবং তা হতে হবে বড় ব্যবধানে। পাশাপাশি তাঁদের চেন্নাই, পঞ্জাব ও রাজস্থানের দিকে তাকিয়ে থাকতে হবে। 

Auto Draft

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি