রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশা ক্রমশ মারাত্মক হয়ে উঠছে। এই রিলসের চক্করে পড়ে মানুষ দিন দিন নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। কয়েক মিনিটের ভাইরাল খ্যাতি পাওয়ার নেশায় তরুণ প্রজন্ম এমন সব বিপজ্জনক কাজ করছে, যা কখনও কখনও বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। এবার এমনই এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের বিজনোর জেলার কালাগড় এলাকা থেকে। যেখানে খরস্রোতা রামগঙ্গা নদীর মাঝখানে একটি থার গাড়ি নিয়ে রিল ভিডিও বানাচ্ছে কয়েকজন যুবক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মাঝখানে একটি থার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তার চারপাশে ভিড় জমিয়েছেন বহু যুবক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মূলত সোশ্যাল মিডিয়ায় বেশি লাইক ও ভিউ পাওয়ার আশাতেই এই ঝুঁকিপূর্ণ রিল তৈরি করা হয়েছিল। তবে সামান্য একটি ভুল হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই প্রশাসন ও পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওর ভিত্তিতে অভিযুক্ত যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও তদন্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গাড়িটির নম্বর প্লেট স্পষ্টভাবে দেখা না যাওয়া।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

সূত্রের খবর, থার গাড়িগুলি উত্তরাখণ্ডের জাসপুর এলাকার হতে পারে এবং সেগুলি সদ্য কেনা হয়েছিল। এখনও গাড়িগুলির রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হওয়ায় নম্বর প্লেট লাগানো হয়নি বলেও জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে নদী, বাঁধ ও বিপজ্জনক এলাকাগুলিতে রিল ভিডিও তৈরির প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রুখতে এই ধরণের এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হোক।  

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল