ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আদায় কাঁচকলায়। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর সম্পর্কে আরও অবনতি হয়েছে। কয়েকদিন আগেই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এবার ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনও দুঃসাহসিক পদক্ষেপ নিলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে। শুধু তাই নয় পাকিস্তানে হামলা করলে ভারতের জায়গা হবে ইতিহাসে। এমনটাই  হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে খাজা আসিফের এই মন্তব্যে উঠেছে হাসির রোল। অনেকেই বলছেন পাক প্রতিরক্ষামন্ত্রীর এই হুঙ্কার অনেকটা ফাঁকা কলসির আওয়াজের মতোই।  

 খাজা আসিফ সোমবার (১৮ মে) বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং এর ভূগোলের অংশ হয়ে উঠবে। জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, টজাতি হিসেবে ভারত মনে করে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।’ তিনি সেই সাক্ষাৎকারে গত বছর ভারতের সঙ্গে হওয়া সংঘাতের কথা উল্লেখ করেছেন। স্মরণ করেছেন অপারেশন সিঁদুরের কথা। তবে হাস্যকর দাবি করে তিনি বলেছেন সেই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছিল এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে কড়া জবাব দিয়েছিল। আরও দাবি করেন ভারতকে জবাব দিতে ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান  চালিয়েছিল পাকিস্তান। তাতে নাকি ভারতের ব্যপক ক্ষতি হয়েছিল। যদিও এই বক্তব্যের প্রেক্ষিতে কোনও প্রমাণই দিতে পারেনি পাকিস্তান। 

আরও পড়ুন: পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

পাক প্রতিরক্ষামন্ত্রী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, পাকিস্তানকে ‘সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোল বা ইতিহাসের অংশ হতে চায় কি চায় না’। এই মন্তব্য প্রসঙ্গে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “এই ধরনের মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান তাঁর হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।”   

 

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর