ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি, রিও ডি জেনেরিও: জল্পনার অবসান। অবশেষে বিশ্বকাপের জন্য ব্রাজিলের দলে ডাক পেলেন নেইমার জুনিয়র। গতকাল, সোমবার ব্রাজিলে সাংবাদিক বৈঠক করে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনসেলোত্তি। মোট ২৬ জনের স্কোয়াডে স্থান পেয়েছেন নেইমার। চোট কাটিয়ে ছন্দে ফিরেছেন এই তারকা ফুটবলার। তবে তাঁকে বিশ্বকাপের জন্য দলে প্রথমে রাখতে চাননি ব্রাজিলের কোচ আনসেলোত্তি। তবে এবার বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে দেখা গেল নেইমারকে চূড়ান্ত স্কোয়াডে রেখে দিয়েছেন তিনি।

নেইমারকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন আনসেলোত্তি। তিনি জানিয়েছেন, ‘আমরা নেইমারকে পুরো বছরের হিসেবে মূল্যায়ন করে দেখেছি। সাম্প্রতিক সময়ে তাঁর ছন্দে ও ফিটনেসে উন্নতি হয়েছে। বিশ্বকাপে অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্ব থাকবে। নেইমার একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্যি কথা যে মাঠে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই। তাই নেইমারকে দলে প্রয়োজন মনে হয়েছে। তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

আরও পডুন: আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

নেইমারের ফিটনেস নিয়ে নানা মত উঠে আসছিল। আসন্ন ফুটবল বিশ্বকাপে আদৌ তিনি দেশের জার্সি গায়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলই। তবে খোদ ব্রাজিলের কোচ আনসেলোত্তি সেই জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন আনসেলোত্তি। তাতে নেইমারের নাম অবশ্যই বড় চমক। এছাড়াও রয়েছেন- অ্যালিসন, এডারসন, ওয়েবারটন, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি, ব্রুনো গুইমারেস, কাসিমিরো, ড্যানিলো, ফ্যাবিয়েনহো, লুকাস পাকেতা, ন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া, রায়ান , ভিনিসিয়ুস জুনিয়র।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ