চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ২ জন। মঙ্গলবার গুজরাটের জাম খাম্ভালিয়া-দ্বারকা সড়কে একটি চলন্ত গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং এক নাবালিকা ছিলেন।সম্পর্কে তারা বাবা ও মেয়ে। গাড়ীর ভেতরে তাদের সঙ্গে পরিবারের আরও এক সদস্য ছিলেন তাকে উদ্ধার করে এলাকাবাসীরা। এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে।

জানা গিয়েছে, গাড়িটি রাস্তায় স্বাভাবিকভাবে চলছিল, এমন সময় হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গাড়িটি আগুনে ছেয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে গাড়ির আরোহীরা সামলে ওঠার সুযোগই পাননি। গাড়ির বাবা ও মেয়ের সঙ্গে মাও ছিলেন, তিনি কোন ভাবে গাড়ি থেকে বেরোতে সক্ষম হয়। কিন্তু তার স্বামী বল্লভভাই সুভা এবং ২৩ বছর বয়সী মেয়ে হীরালবেন গাড়ির ভেতরে আটকা পড়েন। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, যার ফলে তারা দুজনেই গুরুতরভাবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুনঃ ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। পরে দমকল বাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুটি মৃতদেহই নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য জাম খান্ডালিয়া সরকারি হাসপাতালে পাঠায়। আহত সতিবেনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, গাড়িটির ধ্বংসাবশেষ পরীক্ষা করার পরেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে, পুলিশ ও কারিগরি দল বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং