অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দু’টি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই নিয়েই মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghoah)। নিউটাউন থেকে তিনি বলেন, টাকা নিয়ে সব বাড়ি সম্পত্তি তৈরি করা হয়েছে। আইনি ভাবে এবার হিসাব বুঝে নেওয়ার পালা। তিনি এদিন আরও বলেন, এবার সবটাই সামনে আনা হচ্ছে। আরও অনেক কিছু সামনে আসবে।

কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দু’টি বাড়ি তৈরির বিষয়ে পরিকল্পনা ও অনুমোদনের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নোটিস পাঠানো হয়েছে খবর ছড়াতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে সেই বিষয়েই মুখ খুলেছেন দিলীপ ঘোষ। সোনা পাপ্পুকে গ্রেফতার করার প্রসঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেছেন, এই ধরনের হাজার হাজার সোনা পাপ্পু রয়েছে। যারা মানুষের কষ্টের কারণ। সরকার সকলকে খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেবে।

পুরসভা সূত্রের খবর, কলকাতা পুর আইনের নিয়ম মেনেই নোটিস পাঠানো হয়েছে। যাবতীয় পুর বিধি মেনে ওই বাড়িগুলি তৈরি করা হয়েছে কি না বা অতিরিক্ত কোনও নির্মাণ করা হয়ে থাকলে তার জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি না, সবটাই স্পষ্ট করতে বলা হয়েছে। রাজ্যে পালাবদলের পর অভিষেকের জন্য বরাদ্দ  ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে। যে পাইলট কার ব্যবহার করেতেন, সেটাও প্রত্যাহার করা হয়েছে।

সময় রায়নার ‘India’s Got latent 2’ শোয়ের বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা