‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথকুকুরদের রাস্তা থেকে সরাতেই হবে। স্কুল, হাসপাতাল, আদালত, সরকারি অফিস, বাসস্ট্যান্ড, রেলস্টেশন-সহ জনবহুল স্থান ও সরকারি প্রতিষ্ঠানগুলি ও তার আশপাশ থেকে পথকুকুরদের দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০২৫-এর নভেম্বরের সেই নির্দেশই আজ, মঙ্গলবার বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ, জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে। এর জন্য ‘ইউথানাসিয়া’র (কোনও যন্ত্রণা ছাড়াই কুকুরদের মৃত্যুর প্রক্রিয়া) অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা যাবে না। আগামী ৮ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হল, তা নিয়ে প্রতিটি রাজ্যকে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিষয়টি এবার থেকে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট। 

আরও পডুন: মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া (AWBI)-এর জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)-কে চ্যালেঞ্জ করা আবেদনও এদিন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। এ দিন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ কুকুরপ্রেমীদের আবেদনের সঙ্গে সহমত পোষণ করেনি। আদালতের যুক্তি, ‘যে সব এলাকায় পথকুকুরের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। যেখানে বারবার লোকে পথকুকুরের কামড় খাচ্ছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তার উপর ঝুঁকি তৈরি হচ্ছে, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পশুদের উপর নিষ্ঠুরতা দমন আইন, জন্ম নিয়ন্ত্রণ বিধি এবং অন্য প্রোটোকল মেনে পদক্ষেপ করা যেতে পারে। এর মধ্যে পাগল হয়ে যাওয়া বা, জলাতঙ্কে আক্রান্ত বা হিংস্র হয়ে যাওয়া কোনও কুকুরকে মেরে ফেলা যেতে পারে।’ দেশের শীর্ষ আদালতের মত, যে ভাবে কুকুরের হামলার ঘটনা সামনে আসছে। বিশেষ করে শিশুদের যে ভাবে কামড়াচ্ছে পথকুকুররা, তা উপেক্ষা করা যায় না। মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এমন কুকুরকে মেরে ফেলতে হবে। এক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন নির্দেশ দেওয়া হচ্ছে।

মাদক ইনজেকশন দিয়ে গনধর্ষণ! অপহরণের ১৬ দিন পর উদ্ধার NEET পড়ুয়া

চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ

ইলিশ থেকে চিংড়ি, ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আর কী থাকবে মুখ্যমন্ত্রীর পাতে?