হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে(Gopalpur Village)আদিবাসী পাড়ার মেছোজমি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা -কর্মী- সমর্থকরা। ২০০৯ সাল থেকে ২২০ বিঘা জমি ভয় আতঙ্ক পরিবেশ তৈরি করে তাদের কাছ থেকে জমির দাদুন দেওয়া নাম করে নিয়ে নিয়েছিল। তারপর থেকে ওই জমিতে তাদের আর ঢুকতে দেওয়া হত না। সরকার পরিবর্তনহতেই ওই গ্রামের একাধিক পরিবার তাদের জমি ফেরত পেয়ে খুশি। হাড়োয়ার আদিবাসী পরিবারগুলোর মুখে আজ আনন্দের হাসি। আবির নিয়ে অকাল হোলি খেলায় মেতে ওঠেন জমি ফেরত পাওয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

দীর্ঘদিনের লড়াইয়ের পর তারা তাদের চাষের জমি ফিরে পেয়েছেন।এই জমি শুধু মাটি নয়, তাদের জীবন, জীবিকা ও ভবিষ্যতের আশার প্রতীক।আজ সেই অধিকার ফিরে পেয়ে এলাকার মানুষ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে(Samik Bhattacharya) পাশে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহা মণ্ডল, সভাপতি রজত বরণ সাহা তাদের হারানো জমি ফিরিয়ে দিতে পেরে রীতিমতো তারা খুশি।

পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের পুরনো জমি । আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবন জীবিকা রুজির অধিকার সহ এলাকার উন্নয়নে তারা তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের দাবি, বাম আমলে তারা যে জমিতে মাছ চাষ করে রুজি রোজগার করতেন, তৃণমূলের জমানায় সেইসব জমি দখল হয়ে গিয়েছিল। তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলায় রাজনৈতিক পরিবর্তন হতেই ফের সেই জমি ফিরে পেয়ে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু