২৫ বছর ধরে বিনামূল্যে বিদ্যুৎ, PM Surya Ghar প্রকল্পে সরকার দিচ্ছে বিপুল ভর্তুকি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমাতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা-র আওতায় এবার বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই মিলছে মোটা অঙ্কের ভর্তুকি। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলি প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য এটি হয়ে উঠেছে অত্যন্ত লাভজনক একটি প্রকল্প।

বর্তমানে বাজারে সোলার প্যানেল বসানোর খরচ প্রতি কিলোওয়াটে প্রায় ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। তবে এই প্রকল্পে সরকার মোট খরচের প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। ফলে সাধারণ মানুষের পকেটের চাপ অনেকটাই কমছে। সরকারি তথ্য অনুযায়ী, ১ কিলোওয়াট সোলার সিস্টেম বসালে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। ২ কিলোওয়াট সিস্টেমের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। আর ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সোলার সিস্টেম বসালে গ্রাহকরা সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন।

আরও পড়ুনঃ ‘কেউ আমাদের কথা ভাবে না’, যাত্রীর জলের প্রস্তাবে আবেগে ভাসলেন র‍্যাপিডো চালক

বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে উত্তর প্রদেশের বাসিন্দাদেরও। সেখানে কেন্দ্রীয় ভর্তুকির পাশাপাশি অতিরিক্ত ৩০ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফে ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে মোট সাশ্রয়ের পরিমাণ আরও বাড়ছে। খরচের হিসাব অনুযায়ী, ১ কিলোওয়াট সোলার সিস্টেম বসাতে প্রায় ৬০ হাজার টাকা লাগে। ২ কিলোওয়াট সিস্টেমের জন্য খরচ হতে পারে প্রায় ১.৪০ লক্ষ টাকা এবং ৩ কিলোওয়াট সিস্টেমের খরচ প্রায় ১.৮০ লক্ষ টাকা। বিশেষজ্ঞদের মতে, একবার সোলার প্যানেল বসালে অন্তত ২৫ বছর পর্যন্ত বিদ্যুৎ বিলের ঝামেলা অনেকটাই কমে যায়। তাই দীর্ঘমেয়াদে সাশ্রয় ও পরিবেশ রক্ষার জন্য এই প্রকল্প সাধারণ মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার