‘কেউ আমাদের কথা ভাবে না’, যাত্রীর জলের প্রস্তাবে আবেগে ভাসলেন র‍্যাপিডো চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমেও সারাদিন রাস্তায় কাটে তাঁদের। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাঁদের কাজ। কিন্তু তাঁদের কষ্টের কথা খুব কম মানুষই ভাবেন। এমনই এক র‍্যাপিডো চালককে প্রচণ্ড গরমে এক বোতল ঠাণ্ডা জল উপহার দিলেন এক মহিলা যাত্রী। র‍্যাপিডো চালক এবং ওই মহিলার এই সৌজন্যবোধ এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষের মন ছুঁয়ে গিয়েছে। চালক বলেন,’আমাদের কথা কেউ ভাবে না।’ যা নেটিজেনদের আবেগপ্রবণ করে তুলেছে।

সামাজিক মাধ্যমে এই ঘটনাটি শেয়ার করেছেন ওই মহিলা যাত্রী। তিনি জানান, যাত্রাপথে চালকের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারেন, তীব্র গরমে সারাদিন বাইক চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে। গন্তব্যে পৌঁছে তিনি চালককে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দেন এবং সঙ্গে থাকা একটি ঠাণ্ডা সফট ড্রিঙ্ক উপহার দেন। অপ্রত্যাশিত এই ব্যবহারে চালক আবেগপ্রবণ হয়ে পড়েন। কৃতজ্ঞতার সঙ্গে তিনি বলেন, ‘ হামারে বারে মে তো কউন হি সোচতা হ্যায়।’ অর্থাৎ ‘আমাদের কথা কেউই ভাবে না।’ এই কথাটি যাত্রীকে গভীরভাবে স্পর্শ করে। তিনি লেখেন, ছোট্ট একটি আচরণও কারও দিনের সবচেয়ে বড় পাওনা হয়ে উঠতে পারে। তিনি আরও যোগ করেন,’এই ঘটনাটি আমাকে উপলব্ধি করিয়েছে যে, আমরা যদি প্রায়শই মানুষের প্রতি আরেকটু সদয় হতাম, তাহলে পৃথিবীটা আরও অনেক সুন্দর একটি জায়গা হতো।’ 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

পোস্টটি ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ ওই মহিলার প্রশংসা করেন। অনেকেই বলেন, ডেলিভারি ও ক্যাব পরিষেবার কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও তাঁদের কষ্ট অনেক সময় কেউ দেখে না। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ মানবিকতা এখনও বেঁচে আছে।’ আরেকজন জানান, তিনি নিয়মিত ঠাণ্ডা জল কিনে ডেলিভারি কর্মীদের দিয়ে থাকেন। অন্য একজন নেটিজেন বলেন, আজকের দিনে অপরিচিত মানুষের প্রতি একটু সহানুভুতি দেখানোই সবচেয়ে বড় মানবিকতা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান