আফগান সফরে বাদ বুমরা, অনিশ্চিত রোহিত-হার্দিক

ভারতীয় ক্রিকেটে ফের বড়সড় চমক। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে দল ঘোষণায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঋষভ পন্থের সহ-অধিনায়ক পদ হারানো থেকে শুরু করে ইশান কিষাণের প্রত্যাবর্তন, আবার তরুণদের দলে সুযোগ, সব মিলিয়ে নির্বাচকদের ভাবনায় স্পষ্ট বদলের ইঙ্গিত। তার সঙ্গে রোহিত-বিরাটের প্রত্যাবর্তন এবং বুমরাহ-জাদেজার বিশ্রাম, এই সিরিজকে ঘিরে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের নতুন স্কোয়াডের পাঁচটি সবচেয়ে বড় চমক।

Share:

পন্থের বড় ধাক্কা, কে পেলেন সহ-অধিনায়কের পদ?

ভারতের আফগানিস্তান সিরিজের স্কোয়াডে সবচেয়ে বড় চমক ঋষভ পন্থকে ঘিরে। তাঁকে শুধু ওডিআই দল থেকেই বাদ দেওয়া হয়নি, টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন সহ-অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে।

ইশান কিষাণের প্রত্যাবর্তন
দীর্ঘদিন পর আবার ভারতের ওডিআই দলে ফিরলেন ইশান কিষাণ। নির্বাচকরা উইকেটকিপার হিসেবে তাঁর উপর ভরসা দেখিয়েছেন। পন্থের পরিবর্তে ইশানের প্রত্যাবর্তন এই সিরিজের অন্যতম আকর্ষণ। 

রোহিত-বিরাট খেলবেন, তবে ফিটনেস শর্তে
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলকে স্কোয়াডে রাখা হয়েছে। পাশাপাশি বিরাট কোহলিও ফিরেছেন দলে। তবে রোহিত ও হার্দিকের খেলা পুরোপুরি নির্ভর করছে তাঁদের ফিটনেস ক্লিয়ারেন্সের উপর।

বিশ্রামে বুমরাহ, জাদেজা
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। একইসঙ্গে রবীন্দ্র জাদেজাকেও রাখা হয়নি এই সিরিজে। ফলে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যাবে।

নতুন যারা সুযোগ পেলেন
প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন প্রিন্স যাদব, গুরনূর ব্রার ও হর্ষ দুবে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই ডাক এসেছে বলে মনে করা হচ্ছে।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?