প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে গরমের দাপট যেন কিছুতেই কমার নাম নেই। তীব্র রোদ, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প এবং প্যাচপ্যাচে ঘামে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে। 

কলকাতার আকাশ বুধবার আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন: শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

বুধবার বিকেলের পর নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টি দীর্ঘস্থায়ী স্বস্তি এনে দেবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে একেবারে উল্টো চিত্র। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত একাধিক জেলায় বুধবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিমে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, নির্ধারিত সময়ের আগেই ২৬ মে কেরলমে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে পারে। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার