ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সন্দেশখালির শেখ শাহাজানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রীকে গ্রেফতার করল পুলিশ। আজ, বুধবার এই দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে। ইডি অফিসারদের উপর হামলা করা এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে এই দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই শেখ শাহজাহান জেলেই রয়েছে। এবার তার দুই ঘনিষ্ঠ নেত্রীকেও গ্রেফতার করল পুলিশ। আর এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে সন্দেশখালির মানুষজনের মধ্যে। এই দুই নেত্রী স্থানীয় মানুষজনকে ভয় দেখাত বলেও অভিযোগ রয়েছে।

এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত দুই তৃণমূলনেত্রীর নাম সবিতা রায় ও মিঠু দে। এই দুই নেত্রীকে গ্রেফতার করে পুলিশ তাদের বিরুদ্ধে ২০২১ এবং ২০২৪ সালে ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়া, ভয় দেখানো, ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ নিয়ে এসেছে। এইসব অভিযোগের প্রমাণ ছিল বলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ইডি অফিসাররা যখন শেখ শাহজাহানকে ধরতে এবং তদন্ত করতে সন্দেশখালি গিয়েছিলেন তখন তাঁদের উপর আক্রমণ করা হয়। এই আক্রমণের পিছনে হাত ছিল সবিতা রায় এবং মিঠু দে’‌র বলে অভিযোগ। এতদিন তারা শাসকদলের ছত্রছায়ায় ছিল। তাই তাদের ধরা যায়নি।

অন্যদিকে সবিতা রায় এবং মিঠু দে’‌কে সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার ধৃতদের তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। ২০২৩ সালের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি যায় ইডি। আর তখনই তাদের উপর হামলা করা হয়। গোটা পরিকল্পনা করেছিল এই সবিতা রায় এবং মিঠু দে বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে এই তথ্য পেয়েছিল। গাড়ি ভাঙচুর করার নির্দেশ এই দুই নেত্রীই দিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। আজ এই সব অভিযোগে গ্রেফতার করা হয় সবিতা রায় ও মিঠু সর্দারকে। এরা গা–ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। পুলিশ খুঁজে বের করে সোনারপুর থেকে গ্রেফতার করেছে দুই তৃণমূলনেত্রীকে।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের