বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী এক সপ্তাহ অর্থাৎ টানা সাত দিন দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,১৯ থেকে ২০ মে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।ঝড় – বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম ,পুরুলিয়া,ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কুড়ি তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।

বিশেষ করে বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে এই পরিস্থিতি তৈরি হবে। প্রবল বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রীর আশেপাশে থাকার সম্ভবনা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাতদিন গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সাত দিনের মধ্যে দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে।

উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তায় বারবার বলা হচ্ছে প্রবল বজ্রপাত এবং বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হলে সাধারণ মানুষ যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।দক্ষিণবঙ্গের মানুষ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ।

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক