তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ডেকে যুবতীকে ধর্ষণের চেষ্টা!  যুবতীর আর্ত চিৎকার যাতে ঘরের বাইরে না যায়, সেজন্য তারস্বরে হোম থিয়েটার চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে, অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদায়। 

জানা গিয়েছে, জমি সংক্রান্ত নথি দেওয়ার নাম করে ওই তৃণমূল কর্মী নিজের বাড়িতে ডাকেন যুবতীকে। জমির দলিল খুঁজে দেওয়ার নামে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। যুবতীর চিৎকার যাতে বাইরে পর্যন্ত না পৌঁছয়, সেজন্য চালানো হয় হোম থিয়েটার। কোনওরকমে অভিযুক্তের হাত থেকে পালিয়ে বাড়িতে ফেরে ওই যুবতী।এরপর পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানান ওই যুবতী। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ স্থানীয়রাই অভিযুক্ত ওই তৃণমূল কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে মালদহ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

তৃণমূল করার সুবাদেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। জমির সংক্রান্ত কিছু সমস্যার জন্যেই ওই যুবতীর পরিবার ওই তৃণমূল কর্মীর দ্বারস্থ হয়েছিলেন। এদিন দুপুরে সেই সুযোগে যুবতীকে ফোন করে ডাকেন। আর সেখানেই ঘটে বিপত্তি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী সমস্ত। তার দাবি, ‘আমি ওকে ধর্ষণের চেষ্টা করিনি। আমাদের বাড়িতে জায়গার দলিল নিতে এসেছিল। আমি বললাম, দলিল নিয়ে চলে যা। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে, সেটাই বুঝতে পারছি।‘ তোলাবাজি, সিন্ডিকেট, দাদাগিরি, হুমকি, মারধর এমনকি ডাকাতির পরিকল্পনা! নানা অভিযোগে রাজ্যের দিকে দিকে গ্রেফতার হচ্ছে তৃণমূলের নেতা এবং ঘনিষ্ঠেরা। গত দু’দিন ধরে একের পর এক গ্রেফতারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহল।

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রো লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক