‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক রয়েছে। বিশেষ করে, বর্তমানে ধারাবাহিকগুলির মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে 'পরকীয়া'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক রয়েছে। বিশেষ করে, বর্তমানে ধারাবাহিকগুলির মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ‘পরকীয়া’। নায়কের ঘরে-বাইরে অবৈধ সম্পর্ক দেখানো হচ্ছে, সিরিয়ালের অন্যান্য চরিত্রদেরও জটিলভাবে দেখানো হচ্ছে। এক কথায়, ছোটখাটো বিষয়গুলিকে জটিলভাবে দেখানো হচ্ছে। এ নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় ওঠে। অনেকের দাবি, এই সব সিরিয়াল দর্শকদের মনে খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে, বাংলা ধারাবাহিকগুলির বেশিরভাগ দর্শক বাড়ির মহিলারা হয়ে থাকেন। এবার এটাই বন্ধ হবে।

ধারাবাহিকে আর কোনও রকম পরকীয়ার গল্প দেখানো যাবেনা। এমন পটভূমিতে আর কোনও সিরিয়াল বানানো যাবেনা। স্পষ্ট বলে দিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। অরুপ বিশ্বাসকে হারিয়ে বিপুল ভোটে জিতে টালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথগ্রহণ করেছেন তিনি। এরপর থেকেই টলিউডের উন্নয়নে মন দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবার কী ধরনের সিরিয়াল তৈরি হবে? আগের মতোই কী সিরিয়ালের বিষয়বস্তু থাকবে?

উত্তরে অভিনেত্রী-বিজেপি বিধায়ক বলেছেন, দর্শকদের জন্যে এবার ভাল কন্টেন্ট বাড়ানো হবে। দর্শকদের দাবি, এই পরকীয়ার গল্প দেখতে দেখতে তাঁরা বিরক্ত। আর দেখতে চান না। যাঁরা এগুলো নিয়ে স্ক্রিপ্ট তৈরি করে, তাঁদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, কেন এমন কন্টেন্ট লেখেন তাঁরা। সেক্ষেত্রে তাঁদের বরাবরই উত্তর ছিল, দর্শকরা এগুলো দেখতেই পছন্দ করেন, তাই তাঁদের রুচির কথা ভেবেই সিরিয়ালের এমন গল্প বানানো হয়। কিন্তু পাপিয়ার স্পষ্ট হুঙ্কার, দর্শকদের ভিউজের কথা চিন্তা করলে হবেনা। একই রকম কন্টেন্ট আর করা যাবেনা। এবার নানা রকম বিষয়ে কন্টেন্ট বানাতে হবে। যা দর্শকদের মাথার, চোখের, মনের নিউট্রিশন বাড়াবে। উল্লেখ্য, বাংলার ধারাবাহিকগুলির বিষয় বস্তু হয়, যেখানে বিয়ে হয়েছে একজনের সঙ্গে। প্রেম অন্যজনের সঙ্গে। ঘরে বউ রেখে বাইরে অন্য একজনে র সঙ্গে প্রেম চলছে। একজন পুরুষের একদিকে স্ত্রী, অন্যদিকে প্রেমিকা। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। এবার এইরকম কন্টেন্টের বদল হচ্ছে।

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি