‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের চার শহরে শুরু হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের পাইলট প্রজেক্ট। তৃণমূল কংগ্রেসের জমানায় বাংলায় এই প্রকল্প চালু ছিল না। কেন্দ্রের এই প্রকল্পের বদলে, পূর্বতন সরকার মিশন নির্মল বাংলা স্কিম লাগু করেছিল। যার ফলে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হতো বাংলা। তাতে আদপে ক্ষতি হচ্ছিল রাজ্যেরই। সেই কথা মাথাতে রেখেই রাজ্যে ক্ষমতাতে এসে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প শুরু করে দিয়েছে বিজেপি সরকার। তারই আজ, মঙ্গলবার বৈঠক ছিল দিল্লির বিজ্ঞান ভবনে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর সমস্ত রাজ্যের পুরমন্ত্রীদের ডেকেছিলেন আজকের এই বৈঠকে। বাংলার তরফে হাজির ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে তিনি জানান, ‘দুর্গাপুর-আসানসোল, কালিম্পং এবং দার্জিলিংয়ে প্রাথমিকভাবে স্বচ্ছ ভারতের অধীনে পাইলট প্রজেক্টের অংশ হিসেবে কাজ হবে। স্বচ্ছ্ব ভারতের অধীনে প্রায় ২০০ কোটির প্রকল্প আমরা পাচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের স্পষ্ট করে জানিয়েছেন, স্বচ্ছ ভারতের অধীনে আমরা কাজ করলেই টাকা পাব। কোনও অসুবিধা হবে না।’

আরও পডুন: জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

প্রায় দশবছর বাদে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের বৈঠকে যোগ দিলেন। তবে এদিন পুরমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার নয়। এই প্রকল্পে পাড়া এমনকী গলির ভিতরেই সাফাইয়ের কাজ হবে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘প্রতিটি শহরে পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। শুধু মূল রাস্তাগুলি নয়, অলিগলির ভিতর সর্বত্র পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। এই চার শহরকে প্লাস্টিকমুক্ত করা হবে। শুধু পরিচ্ছন্নতা নয়, ময়লা-আবর্জনা এখন নানা কাজে ব্যবহৃত হয়। সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোন কাজে সেগুলি ব্য়বহার করা হবে তা আলোচনা করে দেখব।’

রাজ্যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ দেখতে চলতি মাসের শেষেই বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার। এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। রাজ্যে পালাবদলের পর পুরনো প্রকল্প চালু রয়েছে। তার সঙ্গেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পও রাজ্যে শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সম্মান নিধির মতো প্রকল্প শুরু হয়েছে। এবার স্বচ্ছ ভারত মিশনের পাইলট প্রজেক্টও রাজ্যে চালু হওয়াতে আখেরে লাভ হবে আমজনতার। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী