স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সান্ত্বনা দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর সহধর্মিনীকে চিরতরে হারালেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajib Bandopadhay) স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ ঘটে। এই শোক সংবাদ পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোশ্যাল মাধ্যমে তাঁর ( অঞ্জনা বন্দ্যোপাধ্যায়) আত্মার শান্তি কামনা করে সান্ত্বনা দিলেন ভ্রাতৃপ্রতিম রাজীব বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শোকোসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাতৃ বিয়োগ হয়েছিল যখন তখন ত্রিপুরায় দলের হয়ে নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু গুরুদশা অবস্থাতে নিজের দায়িত্বে অবিচল ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখোমুখি হতেই রাজীব বন্দ্যোপাধ্যায় কান্নায় ভেঙে পড়েছিলেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগাগোড়া নিবিড় সম্পর্ক রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে অভিমান করে বিধানসভা থেকে বেরিয়ে বিজেপির খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা দীর্ঘস্থায়ী হয় নি। ফের ফিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। বরাবরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সেচ দফতরের মন্ত্রী থাকাকালীন অবৈধ বালি পাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে অভিযান চালিয়েছিলেন।তিনি বন দফতরের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

২০২৬ এর বিধানসভা নির্বাচনে হাওড়ার ডোমজুড়ের বদলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে তাকে প্রার্থী করে পাঠিয়েছিল দল। নির্বাচনে প্রচারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়ে অভিনেতা দেব থেকে শুরু করে সকলেই ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষমেষ নির্বাচনে পরাজিত হন তিনি। বিধানসভায় পরাজয়ের ধাক্কা সবেমাত্র সামনে উঠেছিলেন রাজীব বন্দোপাধ্যায়। কিন্তু মা-বাবার পর এবার তার কাছের সাত পাকে বাঁধা চিরসঙ্গী সেও পাড়ি দিলেন অমৃতলোকে। ভদ্র, নম্র, মিষ্ট ভাষী রাজনীতিবিদ রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে এ এক বড় দুঃসংবাদ।

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড