নদীর চরে খেলতে গিয়ে মর্মান্তি পরিণতি দুই শিশুর, শোকের ছায়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীর চরে খেলতে গিয়েই বিপত্তি! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার জাগলদ্বীপ গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম শুভজিৎ রুইদাস (৬) এবং সৌমেন রুইদাস (৪)। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার  (১৯ মে) দুপুরে খাওয়া-দাওয়ার পর ওই দুই ভাই গ্রামের অদূরে থাকা দ্বারকেশ্বর নদের চরে খেলতে যায়। খেলা শেষে ওই দুই শিশু নদীর জলে হাত পা ধুতে যায়। সেই সময়ই অসতর্কতাবশত দুই ভাই জলে তলিয়ে যায়। সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি নদীর চরে স্নান করতে যান। সেই সময় তলিয়ে যাওয়া এক শিশুর দেহ তাঁর পায়ে লাগে। এরপরই খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। অন্য শিশুর খোঁজে তল্লাশি শুরু হয় নদীতে। কিছুক্ষণ পর তলিয়ে যাওয়া দ্বিতীয় শিশুরও দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-সকালে চোখ খুলতেই ছাঁটাইয়ের নোটিশ, ৮০০০ কর্মীকে তাড়ানো শুরু করল মেটা

এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত দুই শিশুর বাবা-মা। পরবর্তীতে তলিয়ে যাওয়া ওই দুই শিশুর দেহ উদ্ধার করে ইন্দাস থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার সময় আশপাশে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি, দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দিদি ও ভাইয়ের। গোঘাটের স্যাকাটি এলাকার ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌমিতা হেমব্রম (১২) ও কৃষ্ণেন্দু হেমব্রম (১০)। তারা সম্পর্কে দিদি ও ভাই। ছোটো থেকেই তারা মামার বাড়ি স্যাকাটিতেই থাকছিল। তাদের আদি বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায়। স্যাকাটিতে মামা ও দিদার পরিবারেই থাকত। 

একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাখুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

‘সংকল্প পত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোর ধাক্কা শুভমনদের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষকে তলব ইডির

ভিড়ে ঠাসা কামরায় বন্ধ পাখা, চরম ভোগান্তিতে যাত্রীরা

রণবীর কাপুরকে না চিনেই বড় ভুল করেছিলেন সলমন খান, পরে কী হয়েছিল জানেন?

বিনামূল্যে বাসে সফর করতে মহিলাদের মিলবে পিংক কার্ড, পাঁচ হাজার বাসও কিনবে রাজ্য

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

রাত পোহালেই কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি, রাজ্য সরকারও খুলেছে ফাইল

অমিতাভ বচ্চন হাসপাতালে কেন গিয়েছিলেন, ভাইরাল রিপোর্টের পর সামনে এল আসল কারণ

সাধারণ রুটির বদলে রাজস্থানের খোবা, কেন সবাই এর স্বাদ নিয়ে এত প্রশংসা করছে?