বনগাঁয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনায় বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের ঘনিষ্ঠ অসীম দাসকে(Ashim Das) গ্রেফতার করল পুলিশ ।আগ্নেয়াস্ত্র নিয়ে বনগাঁ এলাকার এক বাড়িতে হামলার ঘটনায় ২০২৬ সালের এপ্রিল মাসে একটি মামলায় বনগাঁ থানার (Banga P.S.)পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ আদালতে(Banga Court) পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বনগাঁ শহরে একটি বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতিরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।। ওই ঘটনায় ধৃত অসীম দাসের নাম জড়ায়।

তৃণমূল নেতার ঘনিষ্ঠ হওয়ায় সেইসময় তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুলিশ নড়েচড়ে বসেছে। দুষ্কৃতী কার্যকলাপ বন্ধে প্রশাসনের কড়া পদক্ষেপে এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) পুরনো যে সকল মামলা রয়েছে তা ফের তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী পুরনো মামলায় বিচার না পেলে নতুন করে পুলিশের কাছে অভিযোগ জানানোর আবেদন জানিয়েছেন।

এই নির্দেশের পর থেকেই পুলিশ তৎপর হয়ে উঠেছে। জেলায় জেলায় বিভিন্ন পুরনো মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন কাউন্সিলার পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতারা। কারোর বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে টাকা আত্মসাৎ করার। আবার কারোর বিরুদ্ধে অভিযোগ ভয়-ভীতি দেখানো বা মারধর করার।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও