বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,বিধাননগর: বিধাননগর কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার গ্রেফতার। তাঁর বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ। ধৃত কাউন্সিলর রঞ্জন পোদ্দার(Councillor Ranjan Poddar) রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ধৃত কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে আদালতে পেশ করবে পুলিশ।এর আগে বাগুইআটি সংলগ্ন তেঘড়িয়ার রঘুনাথপুরের প্রোমোটার কিশোর হালদারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীর ছায়া সঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননীকে।

বুধবার তাকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় পুলিশ।২০২৫ সালে ডিসেম্বর মাসে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করে তিন লক্ষ টাকা দেওয়ার পর তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে বন্দুকের বাট এবং রড দিয়ে মেরে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ।এরপরই বাগুইআটি থানায়(Baguiati P.S.) অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর পর অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

অন্যদিকে,উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংলগ্ন দত্তপুকুর ২-নম্বর ব্লকের পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার। ২০২১ সালে পোস্ট পোল ভায়োলেন্স এর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দত্তপুকুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই উপপ্রধান মান্তু সাহাকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ।বুধবার তাকে বারাসাত আদালতে পেশ করা হয়। অন্যদিকে,TMC নেতা প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন। বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর বাসব দাশগুপ্ত ওরফে দাদন।

প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ। স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। প্রাক্তন কাউন্সিলর পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নিজেই প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন।জানা গেছে, বরানগর ২৪ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন বাসব চন্দ্র ঘোষ (দোদন)। ২০১৫ থেকে ২০২২ সাল অবধি তিনি এই পদে ছিলেন। এমনকি কাঞ্চন দে (সাদা গেঞ্জি পরা ব্যাক্তি) নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই কাঞ্চন বরানগর ২৬ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি আলপনা নাহার ঘনিষ্ঠ বলে জানা গেছে।

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর